লা লিগায় জিদানের লক্ষ্য বার্সার আধিপত্য ভাঙা

bcv24 ডেস্ক    ১০:৩৬ পিএম, ২০১৯-০৪-২৫    559


লা লিগায় জিদানের লক্ষ্য বার্সার আধিপত্য ভাঙা

ঘরোয়া লিগে গত এক দশকে রিয়াল মাদ্রিদের প্রাপ্তি একেবারেই আশানুরূপ নয়। সাম্প্রতিক সময়ে তো তা আরও হতাশাজনক। বিপরীতে বার্সেলোনা জিতে চলেছে একের পর এক শিরোপা। আসছে মৌসুমে তাই চিরপ্রতিদ্বন্দ্বীদের আধিপত্য ভাঙতে লা লিগাকে প্রাধান্য দিতে চান মাদ্রিদের দলটির কোচ জিনেদিন জিদান।

মঙ্গলবার আলাভেসকে হারিয়ে ২৬তম লিগ শিরোপা জয়ের খুব কাছে পৌঁছে গেছে বার্সেলোনা। এই নিয়ে শেষ ১০ মৌসুমে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হবে কাতালান ক্লাবটি। যেখানে এই সময়ে মাত্র দুবার শিরোপা জিতেছে রিয়াল। এবারও বড় ব্যবধানে পিছিয়ে পয়েন্ট তালিকার তিনে রয়েছে দলটি।

চলতি মৌসুমটা মোটেও ভালো কাটেনি স্পেনের সবচেয়ে সফল দলটির। হুলেন লোপেতেগির অধীনে মৌসুম শুরু করা রিয়াল গত বছরের অক্টোবরে স্প্যানিশ এই কোচকে ছাঁটাই করে দায়িত্ব দেয় সান্তিয়াগো সোলারিকে। আর্জেন্টাইন এই কোচের অধীনেও প্রত্যাশিত ফল মেলেনি। তাই মার্চে দ্বিতীয়বারের মতো ক্লাবের দায়িত্ব নেন জিদান।

সংবাদ সম্মেলনে জিদান বলেন, “আমরা খুব ভালো শুরু করার চেষ্টা করব। কারণ যদি তা করা না যায় তাহলে আবারও মৌসুমটা কঠিন হবে।”

“লিগকে প্রথম লক্ষ্য হিসেবে আপনাকে রাখতে হবে। লিগ সবসময়ই আমাদের মনে আছে, কিন্তু একটা দল আছে যারা অনেক দিন ধরে খুব ভালো করছে। আগামি মৌসুমে এটা আমাদের প্রধান লক্ষ্য হবে কারণ এটাই সব থেকে কঠিন।”

“আমরা ৩৩বার লিগ জিতেছি আর বার্সেলোনা কতবার জিতেছে? সাম্প্রতিক সময়ে তারা ভালো করছে। প্রতিদ্বন্দ্বী দল যখন ভালো করে তার স্বীকৃতি আপনাকে দিতে হবে এবং অভিনন্দন জানাতে হবে। কিন্তু ইতিহাসে রিয়াল মাদ্রিদ লিগ বেশি জিতেছে।”

একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ বা অন্য প্রতিযোগিতার শিরোপাতেও নজর থাকবে বলে জানান জিদান।

“চ্যাম্পিয়ন্স লিগে কম ম্যাচ খেলতে হয় আর লিগে ৩৮টি ম্যাচ থাকে। আমাদের অবশ্যই এই প্রতিযোগিতায় ব্যর্থ হওয়া চলবে না এবং আমরা চেষ্টা করব প্রত্যেকটি শিরোপা জেতার।”

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দেড়টায় লিগে গেতাফের মুখোমুখি হবে রিয়াল।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত