অনিশ্চয়তার মেঘ তাসকিনের বিশ্বকাপ স্বপ্নে

abc    ০৬:২৫ পিএম, ২০১৯-০৪-০৬    538


অনিশ্চয়তার মেঘ তাসকিনের বিশ্বকাপ স্বপ্নে

ক্রিকেটাঙ্গনে এখন বড় আলোচনার খোরাক বাংলাদেশের বিশ্বকাপ দল। যে দলের বেশিরভাগ ক্রিকেটারের নাম সবারই জানা। দু-একটি জায়গা নিয়েই যত আলোচনা। সব জল্পনা-কল্পনার অবসান হতে পারে আগামি ১৮ এপ্রিল। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ১৮ এপ্রিল বিশ্বকাপ দল ঘোষণা হবে। ২২ এপ্রিল শুরু হবে জাতীয় দলের ক্যাম্প।

কিছুদিন আগেও শোনা গিয়েছিল বিশ্বকাপের মূল স্কোয়াডেই থাকছে চোটের ধাক্কা কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে থাকা তাসকিন আহমেদের নাম। কিন্তু সর্বশেষ খবর হলো, গতকাল থেকে বোলিং শুরু করা তাসকিনের নামটা নাকি এখন চলে গেছে স্ট্যান্ড বাই তালিকায়। সেখানে তার সঙ্গে রয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত, ইমরুল কায়েসের নাম। বিবেচনায় আছে বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুও।

তাসকিনের বিশ্বকাপ স্বপ্নে অনিশ্চয়তার মেঘ ভর করেছে। সুপার লিগ থেকে মাঠে ফেরার আশা করা এই ডানহাতি পেসারের আগে বিশ্বকাপ দলে বিবেচিত হচ্ছে শফিউল ইসলামের নাম। বিশ্বকাপের ১৫ সদস্যের চূড়ান্ত দলে নাম ঢুকে গেছে তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বির নামও। যদিও একটা সময় আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্যই তাকে বিবেচনা করা হচ্ছিল।

শেষ পর্যন্ত দল ঘোষণার আগে এই হিসেব-নিকেশ বহাল থাকবে কিনা বলা কঠিন। সুপার লিগে মাঠে নেমে তাসকিন যদি বল হাতে নিজের কার্যকারিতা আবার প্রমাণ করতে পারেন তবে পাশার দান উল্টে যেতে পারেও। কারণ টিম ম্যানেজমেন্টের একটি পক্ষ এখনও তাসকিনকেই চাইছেন দলে।

বিসিবি সূত্রে জানা গেছে, বিশ্বকাপের মূল দলে থাকছেন মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম ও ইয়াসির আলী রাব্বি। স্ট্যান্ডবাই হিসেবে আগে থাকছেন তাসকিন।গতকাল বিসিবি একাডেমি মাঠে ফিটনেস টেস্টে উতরে গেছেন ২৪ বছর বয়সী এই দ্রুতগতির পেসার। পরে শর্ট রানআপে পাঁচ ওভার বোলিং করেছেন তিনি। বিকালে নেটে ব্যাটিং অনুশীলনও করেছেন তিনি।

ফিটনেস টেস্টে পার হয়েই বোলিং করার অনুমতি পেয়েছেন তাসকিন। গতকাল তিনি বলেছেন, ‘ফিটনেস টেস্টে পাস করেছি এখন বোলিংও শুরু করলাম। ৩০টা বল করলাম শর্ট রানআপে। আল্লাহ চাইলে তীব্রতা সামনে আরও বাড়তে থাকবে। একদিন পর পর বোলিং করতে হবে। আশা করছি সুপার লিগ থেকে খেলবো। কতটুকু উন্নতি হচ্ছে সেটার ওপর নির্ভর করে কোন ম্যাচ থেকে খেলবো।’


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত