রবিবার, ২ আগস্ট ২০২৬ ১২:৪৭ পিএম
ইয়েমেনের হুথিরা সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে। গতকাল বুধবার ইয়েমেনি যোদ্ধারা ওই হামলা চালায়। সৌদি জোট হামলার কথা নিশ্চিত করে জানিয়েছে, এতে একটি বিমানে আগুন ধরে যায়। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়াতে ক্ষতিগ্রস্ত বিমানের স্থির চিত্র প্রকাশ করা হয়েছে।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেন, সৌদি আরবের বিমানবন্দরে চালানো ওই হামলায় চারটি ড্রোন অংশ নেয়। গতকাল বিকেলে এই হামলা পরিচালিত হয়েছে। ইয়েমেন সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরে সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর।
জেনারেল সারিয়ি জানান, সৌদি জোট নির্মমভাবে ইয়েমেনের সাধারণ জনগণের বিরুদ্ধে যে লাগাতার অপরাধযজ্ঞ চালিয়ে আসছে তার জবাবে এই ড্রোন হামলা চালানো হয়েছে।
এদিকে, গতকাল সকালের দিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে যে, তারা ইয়েমেন থেকে পাঠানো দুটি ড্রোন ধ্বংস করেছে। তবে ইয়েমেনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয় নি।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত