মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩০ এএম
দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা সাংসদ হিসেবে শপথ নিয়েছেন বা নেবেন, তারা ‘গণদুশমন’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। ঠাকুরগাঁও-৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ গতকাল বৃহস্পতিবার শপথ নেওয়ার পর গয়েশ্বরের এমন প্রতিক্রিয়া আসে।
তিনি বলেন, আমাদের দলীয় সিদ্ধান্ত হচ্ছে- আমরা সংসদে যাব না। দলের সিদ্ধান্ত যিনি অমান্য করবেন তিনি দলের ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন না- এই সহজ কথাটা আপনারা বুঝে নিন। গত ডিসেম্বরে একাদশ সংসদ নির্বাচনে ‘ভোট ডাকাতির’ অভিযোগ তোলা বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু গণফোরামের দুই নেতা সুলতান মনসুর ও মোকাব্বির খানের পথ অনুসরণ করে বিএনপির জাহিদুর রহমানও বৃহস্পতিবার দুপুরে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দপ্তরে গিয়ে এমপি হিসেবে শপথ নেন। ওই শপথ অনুষ্ঠানের ঘণ্টাখানেক পর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর বলেন, দলের সিদ্ধান্ত, দলের আদর্শ এবং নেত্রীকে (খালেদা জিয়া) জেলখানায় রেখে কেউ যদি শপথ নিয়ে থাকে এবং ভবিষ্যতে নেয়, তারা জাতীয়তাবাদী শক্তির সাথে চলার যোগ্যতা রাখে না। তারা হল গণদুশসমন।
জনগণই তাদের বিচার সময় মত করবে এবং সেটার জন্য তাদের অপেক্ষা করতে হবে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘গণমাধ্যম বিরোধী আইন বাতিল, সাংবাদিক হত্যার বিচার, বন্ধ গণমাধ্যম খুলে দেয়া ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি’র দাবিতে এই মানববন্ধন হয়। সংগঠনের সভাপতি সাখাওয়াত ইবনে মঈন চৌধুরীর সভাপতিত্বে এ মানববন্ধনে বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বর্তমান মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিবসহ সাংবাদিক ইউনিয়নের নেতারা বক্তব্য দেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত