শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:৫২ এএম
বৃটেনে এক পুলিশ সদস্যের হাতে সারাহ এভারার্ড নামে এক নারী খুন হওয়ার জেরে রোববারও (১৪ মার্চ) বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা লন্ডন। বিক্ষোভে পুলিশি বাধার নিন্দা জানিয়ে পুলিশপ্রধানের পদত্যাগের দাবি জানান আন্দোলনকারীরা। তবে করোনাকালীন লকডাউনে এই জনসমাবেশকে বেআইনি উল্লেখ করে পুলিশি কর্মকাণ্ডের পক্ষেই অবস্থান নেন পুলিশ কমিশনার ক্রেসিদা ডিক।
এদিন পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভে অবস্থান নেন কয়েকশ’ নারী। তারা পুলিশের হাতে নিহত সারা এভারার্ডের হত্যার বিচারের দাবি জানান। একইসঙ্গে লন্ডন পুলিশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদও জানান তারা।
বিক্ষোভকারীরা বলেন, লন্ডনের মতো শহরেও রাতের বেলা নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ব্রিটিশ পুলিশ। এছাড়া শনিবার নারীদের বিক্ষোভে পুলিশি হামলা আর ধরপাকড়ের ঘটনারও নিন্দা জানান আন্দোলনকারীরা। বিক্ষোভ অনুষ্ঠিত হয় নিউ স্কটল্যান্ডেও।
একইদিন লন্ডনের পুলিশ সদস্যদের কর্মকাণ্ডের নিন্দা জানান টাওয়ার হ্যামলেটের মেয়র সাদিক খানসহ দেশটির সরকারি ও বিরোধী দলের নেতারাও।
কিন্তু করোনার সংক্রমণ রোধে পুলিশের নেয়া পদক্ষেপ আইনবহির্ভূত ছিল না বলেই দাবি করে নিজ দলের সদস্যদের পক্ষে সাফাই গাইলেন লন্ডনের পুলিশ কমিশনার। বিক্ষোভকারীরা তার পদত্যাগের দাবি তুললেও তা নাকচ করে দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন তিনি।
তিনি বলেন, একজন নারী হিসেবে আন্দোলনকারীদের অনুভূতি আমি বুঝতে পারছি। যদি করোনার কারণে এ ধরনের জমায়েত আইনবহির্ভূত না হতো, তাহলে ওই শোকসভায় আমিও হয়তো যেতাম শ্রদ্ধা জানাতে।
আন্দোলনকারী নারীদের বক্তব্য তুলে ধরে ক্রেসিদা ডিক আরও বলেন, তারা রাতের আধারে নিজেদের নিরাপদ মনে করেন না। তাদের দাবি বিবেচনায় নেয়া হোক সেটা আমিও চাই। কিন্তু শনিবার লকডাউন উপেক্ষা করে বিক্ষোভকারীরা যে বিশাল জমায়েত করেছিল, তা হটাতে পুলিশ নিজেদের দায়িত্বই পালন করেছেন বলে মনে করেন তিনি।
এর আগে গত ৩ মার্চ বন্ধুর বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন ৩৩ বছর বয়সী সারাহ এভারার্ড। তাকে সর্বশেষ দক্ষিণ লন্ডনের ক্লেপহাম কমনে দেখা গিয়েছিল। পুলিশ গত বুধবার তল্লাশি চালিয়ে দক্ষিণ-পূর্ব লন্ডন থেকে ৫০ মাইল দূরে উডল্যান্ড থেকে সারাহ এভারার্ডের মরদেহ উদ্ধার করে। পরে ওই নারীকে অপহরণ ও হত্যার দায়ে লন্ডনের এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সূত্র- রয়টার্স।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত