মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩১ এএম
সিরাজগঞ্জের তাড়াশে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে মোজাহারুল ইসলাম নামে মহিলা ডিগ্রি কলেজের এক কম্পিউটার প্রদর্শককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরের দিকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আহসান হাবিব তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মোজাহারুল ইসলাম তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের কম্পিউটার প্রদর্শক হিসেবে দায়িত্বরত ছিলেন।
সিরাজগঞ্জ আদালত পুলিশের জিআরও ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে গত বুধবার তাড়াশ সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালে ছাত্রীকে যৌন হয়রানি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ করেন একই কলেজের বিএম শাখার ১ম বর্ষের এক ছাত্রী।
তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল বলেন, ওই ছাত্রী কম্পিউটার প্রদর্শক মোজাহারুলের বিরুদ্ধে যৌন হয়রানি করার লিখিত অভিযোগ করে। অভিযোগ পেয়েই তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। বিষয়টি কলেজের ম্যানেজিং কমিটিকেও অবগত করা হয়েছে।
তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বুধবার তাড়াশ সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ে পরীক্ষা দিচ্ছিল ওই ছাত্রী। এ সময় কেন্দ্রের দায়িত্বে থাকা তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের কম্পিউটার প্রদর্শক মোজাহারুল ইসলাম অনৈতিকভাবে তার শরীরে হাত দেন। এ বিষয়ে ওই কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ করেন ওই ছাত্রী। পরে তিনি নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত