বার্সা আজীবন ধরে রাখতে চায় মেসিকে

bcv24 ডেস্ক    ০৬:২৯ পিএম, ২০১৯-০৪-০৬    538


বার্সা আজীবন ধরে রাখতে চায় মেসিকে

ক্লাবের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে আজীবন ধরে রাখতে চান বার্সেলোনার সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ। দ্রুতই পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলারের সঙ্গে নতুন চুক্তির আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।

২০১৭ সালের নভেম্বরে মেসির সঙ্গে করা বার্সেলোনার সর্বশেষ চুক্তি অনুযায়ী ২০২০-২১ মৌসুমের শেষ পর্যন্ত কাতালান ক্লাবটিতে থাকবেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড। তখন তার বয়স হবে ৩৪ এর বেশি।

চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন বার্সেলোনা অধিনায়ক। সব প্রতিযোগিতা মিলে এ পর্যন্ত করেছেন ৪২ গোল। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির সঙ্গে নতুন চুক্তির কথা ভাবছেন বলে জানান বার্তেমেউ।

“আমরা তার সত্যি লম্বা একটা ক্যারিয়ার চাই, তাহলে আমরা তাকে উপভোগ করে যেতে পারব। সবাই তাকে সম্মান করে এবং প্রতিপক্ষের মাঠে তাদের সমর্থকরা তার প্রশংসা করে।”

“আমরা তার চুক্তি নবায়ন করতে চাই, এটাই পরিকল্পনা। সে এখনও তরুণ। তার পারফরম্যান্সে আপনি সেটা দেখতে পারেন। আর তার চুক্তির এখনও দুই বছর বাকি আছে। সে সবসময় উন্নতি করছে, নতুন কিছু উদ্ভাবন করছে। আমি বিশ্বাস করি যে তার ক্যারিয়ারের অনেকগুলি বছর এখনও বাকি আছে। আর দ্রুতই আমরা তার সঙ্গে বসব, যাতে করে আরও অনেকগুলি বছর সে বার্সেলোনাতে থাকে।”

“মেসি তার ক্যারিয়ারে একটা ক্লাবেই খেলেছে। মাঠে সে যা কিছু করেছে এটা এরচেয়েও বড়। বার্সেলোনার সঙ্গে তার সম্পর্ক চিরদিন থাকবে। আমি পেলের উদাহরণ ব্যবহার করি, যে সবসময় সান্তোসে ছিল। আমরা চাই যে মেসি সবসময় বার্সেলোনাতে থাকুক, খেলোয়াড় হিসেবেই হোক বা ক্লাবের সঙ্গে যুক্ত থেকে (অবসরের পর)।”

বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডের মালিক মেসি এ পর্যন্ত ৬৭৬ ম্যাচ খেলে করেছেন ৫৯৪ গোল। সম্প্রতি আন্দ্রেস ইনিয়েস্তাকে ছাড়িয়ে ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় দুইয়ে উঠে এসেছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার। ৭৬৭ ম্যাচ খেলা চাভি এরনান্দেস আছেন শুধু মেসির উপরে।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত