ভারতে সংক্রমণ এবং মৃত্যু রেকর্ড ছাড়াল

bcv24 ডেস্ক    ১১:৩৩ এএম, ২০২১-০৪-১৮    201


ভারতে সংক্রমণ এবং মৃত্যু রেকর্ড ছাড়াল

করোনার দ্বিতীয় ঢেউ ভারতের সব হিসেব-নিকেশ পাল্টে দিয়েছে। দৈনিক সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলছে দেশটিতে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছে ২ লাখ ৬১ হাজার। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫০১ জনের। দৈনিক সংক্রমণ এবং মৃত্যু আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে দেশটি। 

রোববার (১৮ এপ্রিল) সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় যে পরিসংখ্যান প্রকাশ করেছে, তাতে দেখা গেছে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৬১ হাজার ৫০০ জন। গত দেড় বছরে এক দিনে এতজন মানুষের সংক্রমিত হওয়ার রেকর্ড নেই দেশটিতে। ভারতে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ১০৯ জনে দাঁড়িয়েছে।

অন্যদিকে, গত ৯ মার্চ ভারতে করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃতের সংখ্যা কমে ৭৭-তে নেমে এসেছিল। কিন্তু তারপর দেড় মাসেরও কম সময়ের মধ্যে দৈনিক মৃতের সংখ্যা আগের রেকর্ড ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ হাজার ৫০১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত করোনার প্রকোপে ১ লাখ ৭৭ হাজার ১৫০ জন প্রাণ হারিয়েছেন ভারতে।

আগের তুলনায় গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষাও বেড়েছে। ভারতে গত ২৪ ঘণ্টায় ১৫ লাখ ৬৬ হাজার ৩৯৪টি নমুনা পরীক্ষা হয়। এই মুহূর্তে দেশটিতে সংক্রমণের হার ৫.৫৫। 

বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৮ লাখ ১ হাজার ৩১৬।

এমন পরিস্থিতিতে গতকাল শনিবার প্রতিষেধকের উৎপাদন বাড়িয়ে টিকাকরণের উপর জোর দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে প্রতিষেধকের ঘাটতি নিয়ে ইতিমধ্যেই অভিযোগ করেছে একাধিক রাজ্য। 

প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে ভারতে ১২ কোটি ২৬ লাখ ২২ হাজার ৫৯০ জন নাগরিক কোভিড-১৯ প্রতিরোধী প্রতিষেধক পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় প্রতিষেধক পেয়েছেন ২৬ লাখ ৮৪ হাজার ৯৪৯ জন নাগরিক। 

সূত্র: আনন্দবাজার


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত