শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:৫২ এএম
ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের শেষকৃত্য আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় বেলা তিনটায় প্রিন্স ফিলিপের স্মরণে যুক্তরাজ্যজুড়ে এক মিনিট নীরবতা পালন করা হবে। এর পর পশ্চিম লন্ডনের উইন্ডসরে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা।
উইন্ডসর ক্যাসেলের একটি ব্যক্তিগত চ্যাপেলে রয়েছে ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মরদেহ। সেখান থেকে তার নিজের নকশা করা ল্যান্ড রোভার গাড়িতে করে সেন্ট জর্জস চ্যাপেলে মরদেহ নেয়া হবে। প্রিন্স ফিলিপের শেষ ইচ্ছা অনুযায়ী সামাজিক দূরত্ব মেনে পারিবারিকভাবে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
সাধারণ মানুষ শেষবারের মতো শ্রদ্ধা জানাতে না পারলেও পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বজুড়ে গণমাধ্যমে। সেন্ট জর্জস চ্যাপেলের নিচে অবস্থিত রয়্যাল ভল্টে দাফন করা হবে ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপকে।
শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন ৩০ জন, তাদের নেতৃত্বে থাকবেন রাণী এলিজাবেথ। শেষকৃত্যে মূলত যোগ দিচ্ছেন পরিবারের ঘনিষ্ঠ সদস্যরাই।
প্রিন্স ফিলিপের রাজকীয় উপাধি ডিউক অব এডিনবরা। তাকে জাতির ‘গ্রান্ড ফাদার’ও বলা হয়। গত ৯ এপ্রিল ৯৯ বছর বয়সে তিনি মারা যান। এর আগে তিনি হার্ট সমস্যা ও সংক্রমণ নিয়ে এক মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসা নেন।
তার মৃত্যুর মধ্য দিয়ে রাণী ও ফিলিপের ৭৩ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে। এ দম্পতির দ্বিতীয় সন্তান প্রিন্স অ্যান্ড্রু বলেছেন, তার মৃত্যুর কারণে রাণীর জীবনে ব্যাপক শূন্যতা তৈরি হয়েছে।
এদিকে শেষকৃত্যানুষ্ঠানে যারা যোগ দিচ্ছেন তাদের সবাইকে করোনা মহামারির কারণে আনুষ্ঠানিকতার পূর্বে কালো মাস্ক পরতে হবে। লসঅ্যাঞ্জেলেস থেকে আসার কারণে রাণীর নাতি প্রিন্স হ্যারিকে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে।
করোনার কারণে রাজকীয় ও সরকারি কর্মকর্তারা জনগণকে প্রাসাদে ভিড় না করার আহ্বান জানিয়েছেন। যদিও শুভাকাঙ্খীরা এ আহ্বান উপেক্ষা করছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত