শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:৫৩ এএম
রাশিয়ার সরকার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির স্বাস্থ্য নিয়ে আমেরিকা ‘পরিণতি’র যে হুমকি দিয়েছে তাকে বিন্দুমাত্র গুরুত্ব দেয়নি রাশিয়া। উল্টো রাশিয়ায় নাভালনির সমর্থনে রাজপথে বিক্ষোভ উসকে দেয়ার জন্য আমেরিকাকে সতর্ক করে দিয়েছে মস্কো।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সতর্ক করে দিয়ে বলেছিলেন, ওয়াশিংটন মস্কোকে একথা জানিয়ে দিয়েছে যে, নাভালনির মৃত্যু হলে রাশিয়াকে এর ‘পরিণতি’ ভোগ করতে হবে।
এর জবাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ওয়াশিংটনের হুমকির ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানাবে না ক্রেমলিন। তিনি বলেন, ‘অন্যান্য দেশের পক্ষ থেকে এ ধরনের বিবৃতির জবাব দেয়ার প্রয়োজন মনে করে না রাশিয়া।’
পেসকভ আরো বলেন, নাভালনির শারিরীক অবস্থা নিয়ে পাশ্চাত্য যে ‘উদ্বেগ’ প্রকাশ করেছে ক্রেমলিন তাকে মোটেই বিবেচনায় নিতে রাজি নয়। তিনি বলেন, ‘রাশিয়ার একজন অভিযুক্তের স্বাস্থ্য নিয়ে পশ্চিমাদের কোনো স্বার্থ থাকা উচিত নয়।’
উল্লেখ্য, গত আগস্টে বিমানে থাকা অবস্থায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন নাভালনি। পরে চিকিৎসার জন্য তাকে জার্মানিতে নেওয়া হয়। জার্মান চিকিৎসকরা দাবি করেন, তার শরীরে ‘নোভিচক’ নামের বিষাক্ত রাসায়নিক পাওয়া গেছে। নাভালনি অভিযোগ করেন, তার শরীরে বিষ প্রয়োগে পুতিনের হাত রয়েছে।
জার্মানিতে চিকিৎসা শেষে রাশিয়া ফিরেই গ্রেপ্তারের মুখে পড়েন ৪৪ বছর বয়সি নাভালনি। এরপর কারাগারে সুচিকিৎসার দাবিতে ৩১ মার্চ থেকে অনশন শুরু করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। গত রোববার তার চিকিৎসকরা জানান, নাভালনি যেকোনো সময় হৃদরোগে কিংবা কিডনি বিকল হয়ে মারা যেতে পারেন। এই খবর প্রকাশিত হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকা।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত