শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:৫৩ এএম
কাতার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেছে, ইসরাইলের গোপন পরমাণু কর্মসূচি এবং পরমাণু চুল্লিগুলোর ওপর নজরদারি করুন।
অস্ট্রিয়ায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত কাতারের স্থায়ী প্রতিনিধি সুলতান বিন সালমিন আল-মানসুরি শনিবার আইএইএ’র বোর্ড অব গভর্নর্সের বৈঠকের দেয়া বক্তৃতায় এই আহ্বান জানান।
তিনি বলেন, ইসরাইলের পরমাণু চুল্লিগুলোর ওপর নজরদারি করা জরুরি প্রয়োজন হয়ে পড়েছে। এজন্য ইসরাইলের পরমাণু স্থাপনায় বিদেশি পর্যবেক্ষকদের প্রবেশাধিকার নিশ্চিত করা দরকার।
আল-মানসুরির বরাত দিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পরমাণু কর্মসূচির ওপর নজরদারি করার ক্ষেত্রে আইএইএ-কে সহযোগিতা করা ইসরাইলের জন্য অপরিহার্য, পাশাপাশি পরমাণু চুল্লিগুলো যাতে বিদেশী পর্যবেক্ষকরা পরিদর্শন করতে পারে তার ব্যবস্থা করতে হবে।
কাতারের বিরুদ্ধে ইসরাইলের পক্ষ থেকে কতগুলো অভিযোগ তোলার পর আল-মানসুরি এসব কথা বলেন। তিনি ইসরাইলি প্রতিনিধির প্রতি উসকানি সৃষ্টি এবং স্বেচ্ছায় সত্যকে মুছে ফেলা থেকে বিরত থাকতে এবং ইসরাইলের পরমাণু সক্ষমতার কথা ঢেকে রাখার চেষ্টা করা বন্ধের আহ্বান জানান কাতারি প্রতিনিধি।
তিনি আরো বলেন, কাতারসহ সমস্ত আরবদেশ পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি-তে সই করেছে এবং মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত করার সমস্ত প্রস্তাবনা গ্রহণ করেছে কিন্তু ইসরাইল এর কিছুই করে নি। কাতারের প্রতিনিধি ফিলিস্তিনেরদের বিরুদ্ধে ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনসহ বিভিন্ন সময়ের আগ্রাসন নিয়েও কথা বলেন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত