শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:২১ এএম
হারারে টেস্টের দ্বিতীয় দিন মাত্র ২ উইকেট হাতে নিয়ে শুরু করে বাংলাদেশ। তখন সংগ্রহ ছিল ২৯৪ রান। উইকেটে মাহমুদউল্লাহর সাথে ছিলেন তাসকিন আহমেদ। কিন্তু অবিচ্ছিন্ন থেকে দলীয় সংগ্রহে শতরানের উপরে যোগ করে এই জুটি। বাংলাদেশের স্কোর এখন ৮ উইকেটে ৪০০।
দিন শুরুতে বাংলাদেশের আশা ছিল মাহমুদউল্লাহকে সঙ্গ দেবেন তাসকিন আহমেদ। কিন্তু তাসকিন দেখাতে চাইলেন, তিনিও কম যান না! এই পেসারই হয়ে উঠলেন যেন মূল ব্যাটসম্যান। দুজনের দারুণ জুটিতে জিম্বাবুয়েকে হতাশ করে দ্বিতীয় দিনের শুরুটা দুর্দান্ত হলো বাংলাদেশের।
হারারে টেস্টে ১০৩.৪ ওভার শেষে বাংলাদেশের রান ৮ উইকেটে ৪০০। মাহমুদউল্লাহ পেয়েছেন সেঞ্চুরির দেখা। অপরদিকে তাসকিন খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংসে, হাঁকিয়েছেন হাফসেঞ্চুরি। এই জুটি ১২১ বলের মোকাবেলায় দলীয় সংগ্রহে যোগ করেন ১০০ রান।
নবম উইকেটে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সেরা জুটি এটিই। আগের সেরা ছিল ২০০৫ সালে মাশরাফি বিন মুর্তজা ও তাপস বৈশ্যর ৩৫।
৮ উইকেটে ২৯৪ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। ভিক্টর নিয়াউচি দিনের প্রথম ওভারটি করেন দুর্দান্ত। তবে দ্বিতীয় ওভারেই ব্লেসিং মুজারাবানিকে দৃষ্টিনন্দন এক অফ ড্রাইভে চার মেরে ছুটতে শুরু করেন তাসকিন।
ওই ওভারেই একটি বল ছেড়ে দিয়ে মজা করে তাসকিন আহমেদ নাচের মতো ভঙ্গি করার পর কিছু একটা বলেন মুজরাবানি। তাসকিনও জবাব দেন এগিয়ে এসে। দুজন মুখোমুখি হওয়ায় উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয়।
সেটির ফায়দা নেন তাসকিনই। মেজাম হারানো মুজারাবানির পরের তিন ওভারেই তিনি মারেন বাউন্ডারি। ৩২ রানে তাসকিন জীবন পান রিচার্ড এনগারাভার বলে। দ্বিতীয় স্লিপে সহজ ক্যাচ ফসকে যায় মিল্টন শুম্বার হাত থেকে। এরপর আর সুযোগ পায়নি জিম্বাবুয়ে।
মাহমুদউল্লাহ ১০৯ এবং তাসকিন ৫২ রানে ব্যাট করছেন।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত