শীঘ্রই শপথ নিচ্ছেন বিএনপির আরো চার এমপি!

abc    ১২:২৮ পিএম, ২০১৯-০৪-২৬    451

শীঘ্রই শপথ নিচ্ছেন বিএনপির আরো চার এমপি!

ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপি নেতা জাহিদুর রহমান জাহিদ শপথ গ্রহণ করলেও তিনি সংসদ অধিবেশনে যোগ দেননি। তার কারণ হিসেবে জাহিদ বলেছেন, ‘দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি চারজন সদস্য শপথ নিতে পারেন। দেখি তারা আসে কিনা, এলে একসঙ্গে যোগ দেব।’

জাহিদুর রহমান জাহিদের শপথের প্রতিক্রিয়া জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত বিএনপি নেতা আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের দলীয় সিদ্ধান্ত আমরা শপথ নেব না, সংসদে যাব না।’

জাহিদুর রহমান জাহিদ তো আপনাদের অপেক্ষায় রয়েছেন, আপনারা শপথ নিলে তিনি একসঙ্গে সংসদ অধিবেশনে যোগ দেবেন। এ বিষয়ে কী বলবেন? জবাবে আমিনুল ইসলাম বলেন, ‘নো কমেন্টস। এ ব্যাপারে কিছুই বলব না। আমি ডিজাস্টার মাইন্ডে আছি। দোয়া করবেন যেন ভালো কিছু হয়।’

জাহিদুর রহমান জাহিদের অপেক্ষার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত উকিল আব্দুস সাত্তার বলেছেন, ‘আমরাও অপেক্ষায় রয়েছি দলীয় সিদ্ধান্তের। এখনও দল থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।’

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হারুনুর রশীদ এবং বগুরা-৪ আসন থেকে নির্বাচিত মোশাররফ হোসেনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

গুঞ্জন রয়েছে, আগামী রবি-সোমবারের মধ্যে বিএনপির আরও কয়েকজন সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।

ঠাকুরগাঁও-৩ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে মো. জাহিদুর রহমান জাহিদ শপথ নেয়ায় ‘অস্বস্তিতে’ ভুগছেন বিএনপির সিনিয়র নেতারা। দলের আদেশ অমান্য করে শপথ নেয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপি সংসদে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিলেও দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শপথ নিয়েছেন জাহিদ।

এর আগে শপথ নেন গণফোরাম থেকে মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার-২ আসনে নির্বাচিত হওয়া সুলতান মোহাম্মদ মনসুর এবং সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির খান।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৮৮টিতে বিজয়ী হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট।

প্রধান বিরোধী শক্তি বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র ৮টি আসন। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ৩ জন।

এর মাধ্যমে গত ৭ জানুয়ারি টানা তৃতীয় মেয়াদে এবং চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন শেখ হাসিনা। ওই দিন শেখ হাসিনার নেতৃত্বে শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত