শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৪৬ এএম
করোনাভাইরাস এশীয়দের জন্য কম প্রাণঘাতী বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা দাবি করলেও বৈশ্বিক উপাত্ত বলছে, রোগটিতে পাকিস্তানে মৃত্যুর হার অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক বেশি।
তবে পাকিস্তানে করোনায় মৃত্যুর হার বেশি কেন? দেশটির কোভিড-১৯ বিষয়ক বৈজ্ঞানিক টাস্কফোর্সের সদস্য জাভেদ আকরামের মতে, সংক্রমণ থেকে না, করোনাভাইরাস উদ্ভূত বিভিন্ন জটিলতার কারণে লোকজন হাসপাতালে যাওয়ায় বহু পাকিস্তানির মৃত্যু হয়েছে।-খবর ডন অনলাইনের
অতিরিক্ত সংখ্যক মৃত্যুর জন্য তিনি নাজুক স্বাস্থ্য ও ডায়াগনস্টিক স্থাপনাকেও দায়ী করেছেন। পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাসে মৃত্যুর হার দুই দশমিক ২৪ শতাংশ। বিশ্বে যেটা এক দশমিক
৯৭ শতাংশ।
এনসিওসির নথিতে জানা গেছে, দক্ষিণ এশিয়ার দেশটিতে ২৮ হাজার ৮৭০ জনের মৃত্যু হয়েছে মহামারিতে। তাদের মধ্যে ৬১ শতাংশ পুরুষ, আর ৩৯ শতাংশ নারী। করোনায় পাকিস্তানে সবচেয়ে কমবয়সী মৃত্যু হয়েছে দুমাস বয়সী শিশুর। আর সর্বোচ্চ ১০০ বছরের বেশী বয়সীর মৃত্যু হয়েছে। আর মধ্যবর্তী মৃত্যুর বয়স ৬২ বছর। দেশটিতে করোনায় ১৭২ জন স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০৩ জন চিকিৎসক—একজন চিকিৎসাবিদ্যার শিক্ষার্থী, চারজন নার্স ও ৬৪ জন প্যারামেডিকেলকর্মী।
বৈশ্বিক মৃত্যুর হারের চেয়ে পাকিস্তানে বেশি প্রাণহানির কথা স্বীকার করে ডা. আকরাম বলেন, করোনা আক্রান্ত হওয়ার পর লোকজন হাসপাতালে যাননি। কিন্তু যখন তাদের শরীরে বিভিন্ন জটিলতা দেখা গেছে, তখন তারা হাসপাতালে গেছেন চিকিৎসা নিতে। পাকিস্তানে অত্যাধুনিক চিকিৎসা ও রোগনির্ণয় ব্যবস্থা না থাকার কথাও স্বীকার করেন তিনি। এই চিকিৎসক বলেন, এখানে বিবিড় পরিচর্যা ইউনিটে ব্যাপক চাপ ছিল। আইসিইউ সংখ্যার চেয়ে অতিরিক্ত রোগী থাকায় মৃত্যুর হার বেড়েছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত