মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৫:২৯ এএম
ঢাকার মহানগর নাট্যমঞ্চে গতকাল শুক্রবার গণফোরামের বিশেষ জাতীয় কাউন্সিলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি কামাল হোসেন যখন সাংবিধানিক অধিকার রক্ষায় জনগণকে পাহারাদারের ভ‚মিকা পালনের আহ্বান জানিয়ে বক্তব্য দিচ্ছিলেন, তখন মঞ্চে তার পাশে ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাব্বির খান, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় তোপের মুখে পড়েছিলেন।
মোকাব্বির খান গণফোরামের কাউন্সিলের মঞ্চে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন দলের নেতাকর্মীদের একটি অংশ।
ক্ষোভে দল ছাড়ার ঘোষণা দিয়ে গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক বলেছেন, মোকাব্বির খান ড. কামাল হোসেনের চেম্বারে গেলে বলে গেট আউট, আর বাসায় গেলে বলে সংসদে যাও। এ ধরনের দ্বৈত নীতির দলে আমি থাকব না। এই আচরণে আমি ব্যথিত। এই দল আর আমি করব না। জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একাদশ সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বিরই গণফোরামের দলীয় প্রতীকে নির্বাচিত প্রথম এবং একমাত্র সংসদ সদস্য।
গত ৩০ ডিসেম্বর ওই নির্বাচনে অংশ নিয়ে মাত্র ছয়টি আসনে জয় পায় ঐক্যফ্রন্টের বড় দল বিএনপি। আর গণফোরামের দুটি মিলিয়ে জোটের আসন হয় আটটি। নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তুলে জোটের পক্ষ থেকে সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জানানো হলেও গণফোরাম থেকে নির্বাচিত মোকাব্বির ও সুলতান মো. মনসুর আহমেদ শপথ নিয়ে সংসদে যান। এরপর গণফোরাম সুলতার মনসুরকে বহিষ্কার করে। আর প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খানকে গত ২৪ এপ্রিল কারণদর্শাও নোটিস পাঠানোর সিদ্ধান্ত হয়।
শপথ নেওয়ার পর মোকাব্বির দাবি করেছিলেন, তিনি দলের সর্বোচ্চ নেতৃত্বের অনুমতি নিয়েই শপথ নিয়েছেন। কিন্তু পরে গণফোরাম সভাপতি কামাল হোসেন তাকে নিজের কার্যালয় থেকে বের করে দেন।
কামাল সেদিন মোকাব্বিরকে বলেছিলেন, আপনি এখান থেকে বেরিয়ে যান, গেট আউট। আমার চেম্বার ও অফিস আপনার জন্য চিরতরে বন্ধ। গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে বেলা পৌনে ১১টায় কামাল হোসেনের সভাপতিত্বে গণফোরামের বিশেষ কাউন্সিল শুরু হয় খদলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। তার আগেই অনুষ্ঠানস্থলে উপস্থিত হন মোকাব্বির খান। অনুষ্ঠান মঞ্চে প্রথম সারিতে সভাপতি কামাল হোসেনের আসনের তিন চেয়ারের পরেই মোকাব্বির খান বসেন। তার ডান পাশে ছিলেন রেজা কিবরিয়া, আর বাঁয়ে অ্যাডভোকেট মহসিন রশিদ।
প্রথম অধিবেশন শেষ হওয়ার পর গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করে দল ছাড়ার কথা বলেন।
মোকাব্বিরের মঞ্চে থাকার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, মোকাব্বির খান যখন শপথ নিতে যান তখন দলে দুই ধরনের মত ছিল। পরে বলা হয়েছে কার্যনির্বাহী সভায় যা সিদ্ধান্ত হবে তাই সবাই মেনে নেবে। ২০ তারিখের কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত হয়েছে মোকাব্বির খানকে শোকজ করা হবে।
আজ শুক্রবার (২৬ তারিখ) এখনও শোকজ করা হয়নি। আর আজকেরটা তো দেখেছেনই। গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন না। পরে প্রশ্নে তিনি বলেন, আমি জানি ও শুনেছি ঘটনা। হাউজে অনেক বিরোধিতা ও প্রতিবাদ করেছেন।
এটা সভাপতি বলতে পারবেন কেন তিনি (মোকাব্বির) গেলেন, কীভাবে গেলেন। তাকেই জিজ্ঞাসা করুন। বিশেষ কাউন্সিলে মোকাব্বির খানের উপস্থিতি কীভাবে দেখছেন জানতে চাইলে মন্টু বলেন, এটা অগ্রহণযোগ্য ও অনৈতিক কাজ হয়েছে। এটা জাতির সাথে প্রতারণা হয়ে গেছে। আমি এ রকম সম্মেলনে যাব না।
এদিকে, বিশেষ কাউন্সিলে সভাপতির বক্তব্যে গণফোরামের শীর্ষ নেতা কামাল হোসেন দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে নেতাকর্মীদের অভয়বাণী দেন। তিনি বলেন, আমরা আজকে বলি যে, স্বৈরশাসনের চিত্র দেখা যাচ্ছে। কিন্তু নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা দেখেছি, শাসকগোষ্ঠী অনেক সময় স্বৈরতন্ত্রের দিকে অগ্রসর হয়, স্বৈরাচার হয়ে যায়। কিন্তু এদেশে মানুষ কখনো স্বৈরতন্ত্রকে মেনে নেয়নি এবং নেবে না। এদেশে মালিক আপনারা। গণতন্ত্র উদ্ধারে জাতীয় ঐক্য তুলুন স্লোগান নিয়ে দলের এই বিশেষ কাউন্সিলে জনগণকেও গণতন্ত্রের জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানান কামাল।
তিনি বলেন, ক্ষমতার উৎস হল জনগণ, আর কেউ না। সুতরাং আপনাদের দেখতে হবে, যারা ক্ষমতায় তারা কি দেশের স্বার্থে না কি নিজের স্বার্থে কাজ করছেন। না কি অন্য কিছু করছেন। উল্টো কিছু করলে সংগঠিত হয়ে তাদেরকে থামাতে হবে। কারণ জনগণ গণতন্ত্রের পাহারাদার। আর এই নাগরিকরা যদি দায়িত্ব পালন না করে, তাহলে গণতন্ত্র স্বৈরতন্ত্রে পরিণত হতে পারে।
ডা. কামাল বলেন, পুলিশ জনগণের সেবক। এদের দায়িত্বের ব্যাপারে সংবিধানে স্পষ্ট করে লেখা আছে। পুলিশ এদেশের মালিক না। জনগণ এদেশের মালিক। জনগণকেই খেয়াল রাখতে হবে পুলিশ যেন তার ক্ষমতার বাইরে গিয়ে যথেচ্ছভাবে ক্ষমতা প্রয়োগ করতে না পারে।
তিনি বলেন, সব পুলিশই যে তার ক্ষমতার বাইরে গিয়ে কাজ করছে তা কিন্তু নয়। পাকিস্তান আমলে পুলিশ নিয়ে গর্ব করা হতো। তারা আইনের বাইরে গিয়ে কখনো ক্ষমতা প্রয়োগ করতো না। কেননা তখন পশ্চিমা পুলিশের অন্যরকম ভূমিকা ছিল। সুষ্ঠু গণতন্ত্র তখনই থাকবে যখন দেশে আইনের শাসন থাকবে।
বর্ষিয়ান এই রাজনীতিক বলেন, স্বাধীনতা ও সংবিধানকে রক্ষা করতে হলে জনগণকে সর্তক থাকতে হবে, ঝুঁকি নিতে হবে। এর পাশাপাশি অবাধ নিরপেক্ষ নির্বাচন আদায়ে জনগণকেই সজাগ থাকতে হবে। সুষ্ঠু নির্বাচনের আয়োজনের কথা সংবিধানে লেখা আছে, তবে তা পালন করা হয়নি। এ ব্যাপারে সবারই কমবেশি অভিজ্ঞতা আছে।
সরকারের বিভিন্ন নেতিবাচক পদক্ষেপের ব্যাপারে বলেন, তারা (সরকার) তার ব্যাপারে এ ধরনের সিদ্ধান্ত না নিলেও পারতো। সাবেক এই বিচারপতির ভ‚মিক চির স্মরণীয় হয়ে থাকবে। এর আগে সকাল ১০টার দিকে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গণফোরামের জাতীয় কাউন্সিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কাউন্সিল উদ্বোধন করেন দলের সভাপতি ড. কামাল হোসেন। কাউন্সিলে সারাদেশের সাংগঠনিক জেলার প্রতিনিধিরা যোগ দেন।
পদত্যাগী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার প্রশংসা করে প্রবীণ আইনজীবী কামাল হোসেন বলেন, প্রধান বিচারপতি জনগণের হয়ে যে রায়টা দিলেন, আমি মনে করি সেটা চির স্মরণীয় হয়ে থাকবে। আর তিনি ঐতিহাসিক ভ‚মিকা রেখে গেলেন। কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতেই শোক প্রস্তাব পাঠ করেন জগলুল হায়দায় আফ্রিক।
কামাল হোসেনের সভাপতিত্বে দলের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, মফিজুল ইসলাম খান কামাল, এসএম আলতাফ হোসেন, অধ্যাপক আবু সাইয়িদ, রেজা কিবরিয়া, আমসা আমিন, সিরাজুল হক, আওম শফিকউল্লাহ, শফিকুর রহমান খান, ফরিদা ইয়াছমীন, এসএম খালেকুজ্জামান, শান্তিপদ ঘোষ, মোশতাক হোসেন উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন। ১৯৯২ সালে আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসে কামাল হোসেন পরের বছর গণফোরাম গঠন করেন। ২০১১ সালের ডিসেম্বরে দলের সর্বশেষ কাউন্সিল হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত