শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:১২ এএম
গত সপ্তাহের প্রায় প্রতিটি কার্যদিবসে সূচকের পতন দেখছে শেয়ারবাজার। নানা নাটকীয়তার মধ্যদিয়ে চলা সপ্তাহটিকে পর্যালোচনা করলে দেখা যায় দেশের দুটি শেয়ারবাজারেই বিনিয়োগকারীদের পুঁজি, সূচক, লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, এ সপ্তাহের ১২ থেকে ১৫ ডিসেম্বর চার কার্যদিবসে লেনদেন হয়েছে ডিএসইতে। এর মধ্যে তিনদিন সূচক পতন হয়েছে। বেড়েছে মাত্র একদিন।
টানা পতনের ফলে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের পুঁজি কমেছে প্রায় ৬ হাজার কোটি টাকা।
গত সপ্তাহের শেয়ারবাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন হওয়া ৩৮৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৫টির,
কমেছে ২৯৭টির আর অপরিবর্তিত ছিল ৮টি কোম্পানির শেয়ারের দাম। বেশির ভাগ দিন শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ১১৬ পয়েন্ট কমে ৬ হাজার ৮৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক ৪৫ পয়েন্ট এবং ডিএসইএস সূচক কমেছে ১৩ পয়েন্ট।
এছাড়াও অধিকাংশ কোম্পানির শেয়ার ও সূচক কমায় ডিএসইর বিনিয়োগকারীদের বাজার মূলধন ৫ হাজার ৫৯৯ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার ৮০৯ টাকা কমে ৫ লাখ ৫১ হাজার ৫৯০ কোটি ৭৯ লাখ ২৯ হাজার ৫৮১ টাকায় দাঁড়িয়েছে। যা আগের সপ্তাহে ছিল ৫ লাখ ৫৭ হাজার ১৯০ কোটি ৪৭ লাখ ৯৪ হাজার ৩৯০ টাকা।
পুঁজি কমার সপ্তাহে বিনিয়োগকারীদের লেনদেনও কমেছে। আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ৩ হাজার ৭৩৩ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৮১৬ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ৩০৯ কোটি ১ লাখ ৪৬ হাজার ১৭৯ টাকা অর্থাৎ আগের সপ্তাহের চেয়ে ২৯ দশমিক ৬৮ শতাংশ লেনদেন কমেছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৩৭ কোটি ৮২ লাখ ৭৬ হাজার ৭৫৮ টাকা। এই সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছিল ৭৬টির, কমেছিল ২৪১টির আর অপরিবর্তিত ছিল ১১টি কোম্পানির শেয়ারের দাম। তাতে সূচক ৩৮৭ পয়েন্ট কমে ২০ হাজার ৭৫ পয়েন্ট দাঁড়িয়েছে।
বৈধ পথে প্রবাসী আয়ে গতি কমে গেছে। চলতি মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে মা... বিস্তারিত
বাজারে ছাড়ছে ৫০০ টাকার নোট। নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা এ নোট আগামীকাল সোমবার ... বিস্তারিত
দেশের মধ্যে ডলার সংকট চরমে। এ সংকট দূর করতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। আর এতেই... বিস্তারিত
বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়ার বিষয়... বিস্তারিত
বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো ‘দি অর্গানাইজেশন অব দি পেট্রোলিয়াম কান্ট্রিস’ ওপেক এবং বা... বিস্তারিত
বৈশ্বিক মন্দায় ডিজিটাল মুদ্রা হিসাবে ব্যাপক পরিচিত বিটকয়েনের বড় ধরনের দরপতন ঘটেছে। গত প্রায় এক ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত