মহাকাশে জেমস ওয়েব উড়ল প্রথম তারার খোঁজে

bcv24 ডেস্ক    ১২:৪৮ এএম, ২০২১-১২-২৬    145


মহাকাশে জেমস ওয়েব উড়ল প্রথম  তারার খোঁজে

আজ বিজ্ঞানেরও বড়দিন। বাংলাদেশ সময় ঠিক সন্ধ্যা ৬টা ২০ মিনিটে উড়াল দিলো মহাকাশবিদ্যার ইতিহাসে সবচেয়ে ক্ষমতাশালী টেলিস্কোপজেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। নাসার অ্যাপোলো প্রোগ্রামের প্রধান বিজ্ঞানী জেমসের ওয়েবের নামের সঙ্গে মিল রেখে ছোট করে যাকে সবাই ওয়েব নামেই ডাকছে। হাবলের চেয়েও অনেক অনেক শক্তিশালী এই টেলিস্কোপ। চোখ রাখবে সুদূর অন্তরীক্ষে। বিজ্ঞানীরা বসে আছেন তীর্থের কাকের মতো। প্রথম তারার প্রথম আলোর একটা ঝলক দেখার আশায়।

দক্ষিণ আমেরিকার উত্তরপূর্ব উপকূলের ফ্রেঞ্চ গিয়ানার ইউরোপিয়ান আরিয়ান রকেটে করে কক্ষপথের দিকে ছুটতে শুরু করে ওয়েব। আর মাহেন্দ্রক্ষণের জন্য বিজ্ঞানীদের অপেক্ষা করতে হয়েছে ৩০ বছর! সব ঠিকঠাক থাকলে একবিংশ শতকের সবচেয়ে বড় বৈজ্ঞানিক অভিযান হবে এটাই।

যাত্রাপথে বলতে গেলে এখন পর্যন্ত কোনও সমস্যা হয়নি। উৎক্ষেপণ দৃশ্য সরাসরি সম্প্রচার করছে নাসা। প্রথম দ্বিতীয় ধাপের উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করে এখন টেলিস্কোপটি আছে তৃতীয় ধাপে।

রকেট উৎক্ষেপণের আগেই বিজ্ঞানীরা একটি প্রত্যাশিত গতিপথ আঁচ করেছিলেন। জেমস ওয়েব ঠিক সেই পথেই এগিয়েছে। এতে নাসার বিজ্ঞানীদের মধ্যে দেখা দেয় উচ্ছ্বাস। আনন্দের আতিশয্যেও কেঁদেও ফেলেন কেউ কেউ।


প্রথমে সোজা উপরের দিকে ওঠার পর প্রত্যাশিত পথ অনুযায়ী টেলিস্কোপটি পৃথিবীর সমান্তরালে আসে। এরপর কিছুটা নেমে আবার উপরের দিকে উঠতে থাকে।

এখনও মহাকাশের দিকে রকেট ছুড়তে গেলে মনে শঙ্কা জাগে, ঠিকঠাক উড়াল দিতে পারবে তো? জেমস ওয়েব বিশালাকার টেলিস্কোপ হলেও এখন সেই শঙ্কা থেকে অনেকটাই মুক্ত। কয়েক ভাঁজে ভাঁজ করে এটাকে রকেটের মাথায় পুরে দেওয়া হয়েছে। পৃথিবীর আকর্ষণ বলয় অতিক্রম করতে এর সময় লেগেছে ২৭ মিনিট। এর মধ্যে এর সর্বশেষ থ্রাস্টটিও বন্ধ হয়। রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে টেলিস্কোপটির সোলার প্যানেলও খুলেছে সময়মতো।

কক্ষপথে গেলেই কাজ শেষ নয়। টেলিস্কোপটাকে ডানা মেলতে হবে বেশ সময় নিয়ে। প্রায় ৩০০টি খুঁটিনাটি যন্ত্রাংশ ধীরে ধীরে খুলবে। খোলার পর এর আকার হবে একটি টেনিস কোর্টের সমান। তবেই কাজ করবে এক হাজার কোটি ডলার খরচ করে বানানো টেলিস্কোপটা। এর মধ্যে কোনও একটায় গড়বড় হলেই সেরেছে। পুরো প্রকল্পই যাবে ভেস্তে। আর পুরোদমে কাজ শুরু করতে জেমস ওয়েবের সময় লাগবে প্রায় দুই সপ্তাহ।

কী খুঁজবে ওয়েবের চোখ?

বসে বসে দেখা ছাড়া টেলিস্কোপের বিশেষ আর কাজ নেই। ৩০ বছর ধরে হাবলও ওই কাজই করেছিল। উপহার দিয়েছিল মহাকাশের দারুণ সব ছবি। তবে জেমস ওয়েবের চোখ আরও সূক্ষ্ম, আরও বড় আয়না। তাতে ধরা পড়তে পারে মহাবিশ্ব সৃষ্টির সেই আদ্যিকালের ছবি। কোটি কোটি আলোকবর্ষ থেকে ছুটে আসা প্রথম দিককার নক্ষত্রের আলো শনাক্ত করার ক্ষমতাও আছে এর। অনায়াসে দেখতে পাবে দূরের গ্যালাক্সি, গ্রহ-নক্ষত্র। আরও নিখুঁতভাবে বলতে পারবে, কোন গ্রহ বাসযোগ্য, কোনটি নয়।

প্রাথমিকভাবে ওয়েব মহাকাশে তাকাবে তার ইনফ্রারেড চোখ দিয়ে। মানে খালিচোখে যা দেখা যাবে না, সেটাই দেখবে অনায়াসে। চারটি যন্ত্রের সমন্বয়ে ছবি তুলবে এটি। কাভারেজে থাকবে . থেকে ২৮ মাইক্রনের তরঙ্গদৈর্ঘ্য (হাবল টেলিস্কোপের ছিল . থেকে . মাইক্রন)

নাসা আশা করছে, এত সূক্ষ্ম চোখে মহাকাশে নানা ধরনের বস্তু কণা বিল্ডিং ব্লক তৈরির রহস্য এবার ধরা পড়বেই। আর এতে করে বোঝা যাবে দূরের গ্যালাক্সিতে আদৌ অন্য কোনও প্রাণের অস্তিত্ব আছে কিনা।

দীর্ঘদিন মহাকাশবিজ্ঞানীদের ছবি পাঠিয়েছে হাবল। বেশ দিন হলো অবসরে গেছে টেলিস্কোপটা। সময়ের বিচারে জেমস ওয়েব যে দৌড়ে অনেক এগিয়ে থাকবে সেটা জানা কথা। হাবল যেখানে পৃথিবীর ৫৭০ কিলোমিটার উপরে চক্কর খেতো, সেখানে জেমস ওয়েব যাবে ১৫ লাখ কিলোমিটার দূরের এল- ল্যাগরেঞ্জ পয়েন্ট অরবিটে। পথ পাড়ি দিতেই লাগবে প্রায় ৩০ দিন।

হাবলের আয়নার ব্যাস . মিটার। দেখতে চাকতির মতো। জেমসে ওয়েবে আছে ষড়ভূজাকৃতির ১৮টি আয়না। যার ব্যাস সাড়ে মিটার। বিশালাকার আয়না দেখতে পাবে বিগ ব্যাংয়ের পর ডার্ক এইজ পেরিয়ে নক্ষত্র সৃষ্টির শুরুর দিককার দৃশ্য।

 

<!--[if gte mso 9]><xml> </xml><![endif]--><!--[if gte mso 9]><xml> Normal 0 false false false EN-US X-NONE X-NONE </xml><![endif]--><!--[if gte mso 9]><xml> </xml><![endif]--><!--[if gte mso 10]> <style> /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:"Times New Roman"; mso-bidi-theme-font:minor-bidi;} </style> <![endif]-->


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত