শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:১৫ এএম
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের তৃণমূলের ৩০ লাখ নারীর ভাগ্য বদলে গেছে পোশাক শিল্পের কারণে। এ শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানেও বড় অবদান রাখছে।
স্বাধীনতার ৫০ বছর এবং বিজিএমইএর ৪০ বছর উদযাপন উপলক্ষে মঙ্গলবার রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, জাতীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী,বিজিএমই-এর বর্তমান সভাপতি ফারুক হাসানসহ সাবেক সভাপতিগণ বক্তব্য দেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পোশাক শিল্প নিয়ে আলোচনা হলে ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানির কথা বলা হয়। আমি
বলব আমরা কেবল অর্থনীতিকে সমৃদ্ধ করি নাই। ৩০ লাখ গ্রামীণ নারীর কর্মসংস্থান করেছি। এই শিল্পের কারণে তাদের জীবন বদলে গেছে।’
দেশের অর্থনীতিতে পোশাক শিল্পের অবদানের কথা তুলে ধরে বিজিএমই’র সাবেক এই সভাপতি আরও বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের যে শক্ত অবস্থান তৈরি হয়েছে, এর পেছনে এই শিল্পের অবদান রয়েছে। পোশাক শিল্প দিয়ে বর্হিবিশ্বে আজ বাংলাদেশকে নতুনভাবে চেনে।
কোভিড মোকাবিলায় প্রদত্ত প্রণোদনা ঋণ পরিশোধের সময়সীমা বৃদ্ধি, কর জটিলতা নিরসনসহ পোশাক শিল্পের বিভিন্ন সমস্যা সমাধানে অর্থ মন্ত্রণালয়,জাতীয় রাজস্ব বোর্ডসহ (এহনবিআর) সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে বৈঠক করবেন বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিজিএমই’র নিজস্ব গ্রন্থের মোড়ক উন্মোচন ও বিজিএমই’র সাবেক সভাপতিগণকে সম্মাননা প্রদান করা হয়।
এ সময় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দ, অর্থনীতিবিদ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বৈধ পথে প্রবাসী আয়ে গতি কমে গেছে। চলতি মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে মা... বিস্তারিত
বাজারে ছাড়ছে ৫০০ টাকার নোট। নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা এ নোট আগামীকাল সোমবার ... বিস্তারিত
দেশের মধ্যে ডলার সংকট চরমে। এ সংকট দূর করতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। আর এতেই... বিস্তারিত
বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়ার বিষয়... বিস্তারিত
বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো ‘দি অর্গানাইজেশন অব দি পেট্রোলিয়াম কান্ট্রিস’ ওপেক এবং বা... বিস্তারিত
বৈশ্বিক মন্দায় ডিজিটাল মুদ্রা হিসাবে ব্যাপক পরিচিত বিটকয়েনের বড় ধরনের দরপতন ঘটেছে। গত প্রায় এক ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত