মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৫:৪৫ এএম
শ্রীলংকায় ইস্টার সানডে প্রার্থনার সময় একযোগে বিস্ফোরণে মূল ভূমিকা রাখা হাশেম সাংগ্রি লা হোটেলে হামলার সময় নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিলা সিরিসেনা শুক্রবার সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দেশটির বিলাসবহুল হোটেলে সঙ্গী ইলহামকে সঙ্গে নিয়ে হামলা চালিয়েছেন হাশেম। সিসিটিভির ফুটেজ ও গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি এসব কথা বলেন।
হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক এস্টেট। এ হামলায় ২৫০ জনের বেশি নিহত হয়েছেন। যাদের অধিকাংশই শ্রীলংকার খ্রিস্টান। এ ছাড়া ৩৯ জন বিদেশিও রয়েছেন।
৪০ বছর বয়সী হাশেমকে জীবিত ধরতে নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি চালিয়েছে। আইএসের ভিডিওতেও তাকে দেখা গেছে। এতে আইএস খলিফা আবু বকর আল বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি বাকিদের শপথ পড়াচ্ছিলেন।
এদিকে গাড়িবোমা হামলার ঝুঁকির কথা জানিয়ে আপাতত মসজিদ ও গির্জায় জমায়েত না হওয়ার পরামর্শ দিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা। সবাইকে বাড়িতে বসেই নামাজ কিংবা প্রার্থনা করতে বলা হয়েছে।
কলম্বোর মার্কিন দূতাবাস ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আরও হামলার শঙ্কার কথা জানিয়ে নাগরিকদের সতর্ক করা হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, গির্জা ও মসজিদে হামলার পর শ্রীলংকার সংখ্যালঘু মুসলমানরা পাল্টা সাম্প্রদায়িক সহিংসতার আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। বোমার ভয়ের পাশাপাশি গ্রেফতার-হয়রানি এড়াতে অনেকেই বাড়ি ছেড়ে পালাচ্ছেন।
এ পরিস্থিতিতে দেশটিতে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় সংগঠন অল সিলোন জমিয়াতুল উলামা শুক্রবার জুমার নামাজের জন্য মসজিদে না গিয়ে ঘরেই নামাজ আদায় করার পরামর্শ দিয়েছে।
ক্যাথলিক চার্চের প্রধান ম্যালকম রণজিৎও একই ধরনের আহ্বান জানিয়েছেন শ্রীলংকার খ্রিস্টানদের উদ্দেশে। পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত গির্জায় সমবেত না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত