শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:১২ এএম
সম্প্রতি গাজীপুরের টঙ্গীর খরতৈল এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে অভিযান চালায় ভ্যাট গোয়েন্দাদের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহিদুল ইসলাম। অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানতে চাইলে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে কাই অ্যালুমিনিয়ামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হিসেবে মামলা হয়েছে। ভ্যাট ফাঁকি দিয়ে কোনো প্রতিষ্ঠানই পার পাবে না।
অভিযানের সময় প্রতিষ্ঠানটির বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন, দাখিলপত্র (মূসক-১৯), ট্রেজারি চালানের কপি ও অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করেন গোয়েন্দারা। প্রতিষ্ঠানটির ২০১৩ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত সময়ের লেনদেন তদন্ত করে মূসক ফাঁকির এই তথ্য পান ভ্যাট গোয়েন্দারা।
তদন্তে গোয়েন্দারা দেখতে পান, আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটি বিভিন্ন সেবার বিপরীতে উৎসে মূসক, সেই মূসকের ওপর আরোপিত সুদ ও অবৈধভাবে গৃহীত রেয়াত মিলিয়ে মোট ৮ কোটি ৬৪ লাখ ২০ হাজার টাকার মূসক ফাঁকি দিয়েছে। এর মধ্যে ৫ কোটি ৬৮ লাখ ৮৫ হাজার টাকা মূসক, ২৫ লাখ ৮ হাজার টাকা অবৈধভাবে গৃহীত রেয়াত এবং ২ কোটি ৭০ লাখ ২৭ হাজার টাকা সুদ।
ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, তদন্তের সময় প্রতিষ্ঠানটিকে আত্মপক্ষ সমর্থনে পর্যাপ্ত সময় ও সুযোগ দেওয়া হয়েছে। ফাঁকি দেওয়া ভ্যাট আদায়ের আইনানুগ ব্যবস্থা নিতে ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটের কাছে তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে।
<!--[if gte mso 9]><xml>
বৈধ পথে প্রবাসী আয়ে গতি কমে গেছে। চলতি মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে মা... বিস্তারিত
বাজারে ছাড়ছে ৫০০ টাকার নোট। নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা এ নোট আগামীকাল সোমবার ... বিস্তারিত
দেশের মধ্যে ডলার সংকট চরমে। এ সংকট দূর করতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। আর এতেই... বিস্তারিত
বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়ার বিষয়... বিস্তারিত
বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো ‘দি অর্গানাইজেশন অব দি পেট্রোলিয়াম কান্ট্রিস’ ওপেক এবং বা... বিস্তারিত
বৈশ্বিক মন্দায় ডিজিটাল মুদ্রা হিসাবে ব্যাপক পরিচিত বিটকয়েনের বড় ধরনের দরপতন ঘটেছে। গত প্রায় এক ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত