শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:০৯ এএম
সালমান খান যা করেন, তাতেই নাকি শিরোনামে উঠে আসেন তিনি। হ্যাঁ! সম্প্রতি এমনই ঘটেছে সালমান খানের সঙ্গে। গত ২৭শে ডিসেম্বর সালমানের জন্মদিনে তাকে নিয়ে ফের ভক্তদের মাতামাতি হয়েছে। তা-ই তো স্বাভাবিক। বলিউডের 'ভাইজান' বলে কথা! তবে সেই উচ্ছ্বাসের মধ্যেই এক বিশেষ ব্যক্তির সঙ্গে তার ছবি দেখে অনেকেই খোঁচা মারতে ছাড়েন নি।
কে সেই বিশেষ ব্যক্তি?
সে প্রসঙ্গের আগে সালমান কীভাবে নিজের জন্মদিনটি উদ্যাপন করলেন, তা বলে নেওয়া যাক! ২৭শে ডিসেম্বর নিজের ৫৬তম জন্মদিনে বেশি কিছু করেন নি সালমান। প্রায় প্রতি বছরের মতোই প্রিয়জনদের সঙ্গে দিনটি উদ্যাপন করেছেন মাত্র। মুম্বইয়ের পনভেলের ফার্ম হাউসে গিয়ে বন্ধুবান্ধব, পরিবারের সদস্যদের সঙ্গে হই-হুল্লোড়ে মেতেছিলেন তিনি। নেট মাধ্যমে সে ছবিও দেখা গিয়েছে। তা হলে সালমানের ভক্তেরা তাকে নিয়ে খোঁচা মারছেন কেন?
জন্মদিনে অনেকেই তো বন্ধুবান্ধবদের সঙ্গে হুল্লোড়ে মাতেন। এ আবার নতুন কী? অনেকে আবার এই বিশেষ দিনটিতে মনের সাধ মিটিয়ে নেন। সালমানও নিজের জন্মদিনে দেদার মজা করেছেন। আসলে সালমান ভাইজানকে দেখা গিয়েছে এক পর্নো তারকার পাশে। তা দেখেই তার ভক্তেরা নেট দুনিয়ায় প্রচুর মন্তব্য করেছেন।
কার পাশে দেখা গিয়েছে সালমানকে? নেট দুনিয়ায় একটু যাতায়াত করলেই অনায়াসে বলতে পারেন, আমেরিকার পর্নেোতারকা কেন্দ্রা লাস্টের পাশে দেখা গিয়েছে সালমানকে।
জন্মদিনটি কি পর্নো তারকা কেন্দ্রা লাস্টের সঙ্গে কাটালেন সালমান খান? সত্যি! মোটেও তা নয়। তিনি আসলে সালমানের একনিষ্ঠ ভক্ত! তবে সে কথা জানাজানি হওয়ার আগে বেশ বিভ্রান্তি ছড়িয়েছিল ভক্তদের মধ্যে।
সালমানের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে একটি ছবি পোস্ট করেছেন কেন্দ্রা। দেখা গিয়েছে, পাশাপাশি দাঁড়িয়ে সলমন-কেন্দ্রা। দু'জনেরই সান্তা ক্লজের লাল টুপি পরে রয়েছেন। তবে সে ছবি আসল নয়। প্রযুক্তির কারিকুরি! অর্থাৎ, দু'টি আলাদা ছবি কেটে একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।
সালমানের জন্মদিনে টুইটারে এই ছবি পোস্ট করে তাকে ‘ট্যাগ’ও করেছেন কেন্দ্রা। ব্যস! সঙ্গে সঙ্গে নেটমাধ্যমে ধেয়ে এসেছে একের পর এক সরস মন্তব্য।
সালমানের পাশে কেন্দ্রার ছবি দেখে টুইটারে একজন সালমান-ভক্তের মন্তব্য, 'ওহ্ মাই গড! কেন্দ্রা আপনি সলমনকে পছন্দ করেন!' অন্য একজনের দাবি, ‘দু’জনে একসঙ্গে সিনেমা করুন না!’
এক ফ্রেমে সালমান-কেন্দ্রার ছবি পছন্দ করেছেন প্রায় সাড়ে ৬ হাজার ভক্ত। সেই সঙ্গে ওই টুইটটি নিজেদের মধ্যে চালাচালি করেছেন প্রায় দেড় হাজার জন। সঙ্গে মন্তব্যের বন্যা তো রয়েইছে!
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত