শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:০৪ এএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম জিয়া মুক্তিযোদ্ধা হবেন না তো কে মুক্তিযোদ্ধা হবেন? যারা পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছিল আর ভারতে পালিয়ে গিয়েছিল, তারা মুক্তিযোদ্ধা হবে? বেগম জিয়া অবশ্যই মুক্তিযোদ্ধা। বেগম জিয়া উড়ে এসে জুড়ে বসেননি। তার যোগ্যতা দ্বারা সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বলার কারণে আওয়ামী লীগের অনেকে হাসাহাসি করেছেন। বাস্তবে যেদিন শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা করেছিলেন সেদিন বেগম জিয়া সেনাবাহিনীর ক্যাম্পে তারেক জিয়া ও কোকোকে নিয়েছিলেন। পাক বাহিনী ভেতরে ঢুকে পড়ায় সেনাবাহিনীর সদস্যরা বেগম জিয়ার কাছে অনুমতি নিতে গিয়েছিল কি করবে সেটি জানার জন্য। সেদিন বেগম জিয়া সেনা বাহিনীর উদ্দেশে বলেছিলেন, তোমরা অধিনায়কের অনুমতি ছাড়া কেউ আত্মসমর্পণ করবে না।
‘তিনি সেদিন সেনাবাহিনীকে না বলার মধ্য দিয়ে শিশু সন্তানদের নিয়ে চট্রগ্রাম থেকে ঢাকায় এসে পাক বাহিনীর কাছে ধরা পড়েন। ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্দি ছিলেন বেগম জিয়া। তিনি (খালেদা জিয়া) মুক্তিযোদ্ধা হবেন না তো কে মুক্তিযোদ্ধা হবেন? যারা পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছিল আর ভারতে পালিয়ে গিয়েছিল, তারা মুক্তিযোদ্ধা হবে? সেই বেগম জিয়াকেই মুক্তিযোদ্ধা বলেছি। বেগম জিয়া অবশ্যই মুক্তিযোদ্ধা। বেগম জিয়া উড়ে এসে জুড়ে বসেননি। তার যোগ্যতা দ্বারা সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
ফখরুল ইসলাম আরও বলেন, বিএনপির সঙ্গে ভোটে না পারার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে দলের নেতা কর্মীদের আটক করে রাতের আঁধারে ভোট করে বর্তমান সরকার ক্ষমতায় টিকে আছে। এ সরকার নিশি রাতের সরকার, মিড নাইট সরকার। জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। জনগণের সঙ্গে এ সরকারের কোনো সংযোগ নেই।
‘বিএনপির ৫০০ নেতা কর্মী গুম হয়েছে। ৩৫ লাখ নেতা কর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে। তবু দমাতে পারেনি। দমাতে পারবে না। নতুন উদ্যমে বিএনপি চলবে।’
বিএনপির এ নেতা বলেন, নতুন বছরের শুরুতেই আমরা অবৈধ , অত্যাচারী এবং ভোট চোর এ সরকারের পতনের দিন ধার্য করবো। বৃহত্তর আন্দেলনের ডাক দিয়ে আমরা এ সরকারের পতন ঘটাবো। খালেদা জিয়া দেশের ও জনগণের জন্য গণতন্ত্র রক্ষায় আপসহীন সংগ্রাম করেছেন। মিথ্যা মামলায় আটক হয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আমারা অবিলম্বে তার মুক্তি চাই। তার সুচিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার দাবি জানাচ্ছি। কিন্তু এসব দাবি সরকারের কানে যায় না। যদি খালেদা জিয়ার কিছু হয় সরকারকে এর দায় নিতে হবে।
তিনি আরও বলেন, প্রিজাইডিং অফিসার দিয়ে ভোট চুরির নতুন কৌশল আবিষ্কার করছে আ.লীগ সরকার। এখন আর সহিংস পরিবেশ তৈরির প্রয়োজন হয় না। প্রিজাইডিং অফিসার দিয়েই ভোটের ফল পাল্টে ফেলা যাচ্ছে সহজে।
সমাবেশে উপস্থিত ছিলেন— বিএনপির যুগ্ম মহাসচিব মহবুব উদ্দীন খোকন, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর, সম্পাদক কামরুজ্জামান রতন, ড্যাবের মহাসচিব ডাক্তার আব্দুস সালাম, জেলা বিএনপির সভাপতি তৈয়মুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন প্রমুখ।
আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত
মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত
কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত
প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত
পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত