ঘিসলাইন ম্যাক্সওয়েল যৌন নির্যাতন মামলায় দোষী সাব্যস্ত

bcv24 ডেস্ক    ১২:৫০ এএম, ২০২১-১২-৩১    122


ঘিসলাইন ম্যাক্সওয়েল যৌন নির্যাতন মামলায় দোষী সাব্যস্ত

ব্রিটিশ সমাজপতি ঘিষলাইন ম্যাক্সওয়েলকে যৌন নির্যাতন মামলায় দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি যৌন নিপীড়নের উদ্দেশ্যে কিশোরী মেয়েদের নিয়োগ করে প্রয়াত আমেরিকান অর্থদাতা জেফ্রি এপস্টেইনের কাছে পাচার করতেন।  বুধবার ৬০ বছর বয়সী এই নারীর বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটিতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অভিযোগ ছিল, তিনি ১৪ বছরের চেয়ে কম বয়সী মেয়েকে পাচার করেছিলেন। খবর বিবিসি অনলাইনের।  

নিউইয়র্কের একটি আদালতের ১২ জন বিচারক টানা পাঁচদিন তর্ক-বিতর্কের পর রায় ঘোষণা করেন। আর এই রায়ের ফলে ব্রিটিশ এই উচ্চ শ্রেণির নারীকে বাকি জীবন কারাগারে কাটাতে হতে পারে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি ড্যামিয়ান উইলিয়ামস এই রায়কে স্বাগত জানিয়েছেন এবং ভুক্তভোগী- যারা বিচারের জন্য এগিয়ে এসেছেন তাদেরকে সাহসী আখ্যা দিয়েছেন। 

বুধবার রায় ঘোষণার সময় ম্যাক্সওয়েল দৃশ্যত কোনো রকম প্রতিক্রিয়া দেখাননি। কেবল একগ্লাস পানি থেকে তাকে দুই চুমুক পান করতে দেখা গেছে। রায় ঘোষণার পর পরই তার আইনজীবীরা বলেছেন, তারা আপিলের জন্য প্রস্তুতি নিচ্ছেন।   

জেফ্রি এপস্টেইনের বিরুদ্ধে অভিযোগ তোলা টেরেসা হেল্ম নামে এক নারী বিচার চলাকালে যারা সাক্ষ্য দিয়েছেন তাদের প্রশংসা করেছেন। তিনি বলেন, ন্যায়বিচার আজ সবার শীর্ষে। এই বিচার পেতে বিচারকাজ পরিচালনাকারী বিচারক এবং প্রতিটি সাহসী মানুষ যারা লড়াই করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি।  তিনি বলেন, ঘিসলাইন ম্যাক্সওয়েল আর কখনো কারও কাছ থেকে কিছু নেওয়ার সুযোগ পাবে না। তিনি স্বাধীনতার বিপরীতে  থাকবেন। 

ম্যাক্সওয়েল দোষী সাব্যস্ত হলেও তার বিরুদ্ধে এখনো সাজা ঘোষণা করা হয়নি। তবে কিশোরীদের যৌন নির্যাতনের উদ্দেশ্যে পাচারের অপরাধে ৪০ বছরের জেল, অপরাধমূলক যৌন কার্যকলাপের উদ্দেশ্যে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে পাচারে ১০ বছরের জেল এবং অপরাধমূলক যৌন কার্যকলাপের উদ্দেশ্যে অপ্রাপ্তবয়স্ককে পাচারের ষড়যন্ত্রে লিপ্ত থাকলে সর্বোচ্চ পাঁচ বছরের জেলের বিধান রয়েছে। 

ম্যাক্সওয়েল শিশু যৌন নির্যাতনকারী হিসেবে দোষী সাব্যস্ত হওয়া জেফ্রি এপস্টেইনের দীর্ঘদিনের বান্ধবী ও সহযোগী ছিলেন। তিনি গত জুলাইয়ে গ্রেপ্তারের পর থেকে কারাগারে আছেন। আর ২০১৯ সালে যৌন পাচারের মামলার বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় এপস্টেইন আত্মহত্যা করেন। 



রিটেলেড নিউজ

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

bcv24 ডেস্ক

আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত

ভিনগ্রহে প্রথম পানির সন্ধান পেল নাসা

ভিনগ্রহে প্রথম পানির সন্ধান পেল নাসা

bcv24 ডেস্ক

মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত

সাগরের ওপর নাসার স্যাটেলাইটে ধরা পড়া চিত্র নিয়ে রহস্য

সাগরের ওপর নাসার স্যাটেলাইটে ধরা পড়া চিত্র নিয়ে রহস্য

bcv24 ডেস্ক

কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

bcv24 ডেস্ক

প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত

হজের নিবন্ধনের সময় বাড়ল ২২ মে পর্যন্ত

হজের নিবন্ধনের সময় বাড়ল ২২ মে পর্যন্ত

bcv24 ডেস্ক

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

bcv24 ডেস্ক

পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত