টাইগারদের বিপক্ষে জীবনের শেষ টেস্ট খেলবেন টেলর

bcv24 ডেস্ক    ১২:৫৯ এএম, ২০২১-১২-৩১    110


টাইগারদের বিপক্ষে জীবনের শেষ টেস্ট খেলবেন টেলর

বাংলাদেশ সিরিজের আগেই ক্যারিয়ার নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন রস টেলর। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ হতে যাচ্ছে তার জীবনে সাদা পোশাকের শেষ সিরিজ। বাকি ফরম্যাট থেকেও বিদায় নিয়ে নিচ্ছেন নিউজিল্যান্ডের এই অভিজ্ঞ ব্যাটার। টেস্ট সিরিজের পর অস্ট্রেলিয়া ও নেদার‌ল্যান্ডসের বিপক্ষে মোট ৬টি ওয়ানডে খেলে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানাবেন পুরোপুরি।

বৃহস্পতিবার টুইটারে এক আবেগী পোস্ট দিয়ে রস টেলর লিখেছেন, 'আগামী গ্রীষ্মে দেশের মাঠে বাংলাদেশের বিপক্ষে আরও দুটি টেস্ট এবং অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে ছয়টি ওয়ানডে খেলার শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেব। ১৭ বছরের অবিশ্বাস্য সমর্থনের জন্য আপনাদেরকে ধন্যবাদ।'

টেলর জানান, 'আমার দেশের প্রতিনিধিত্ব করা একটি সম্মানের বিষয়। এটি একটি অসাধারণ যাত্রা এবং আমি যতদিন আমার দেশের প্রতিনিধিত্ব করেছি তার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছি। শ্রেষ্ঠদের সঙ্গে পথ চলা, তাদের বিপক্ষে খেলা এবং সেই পথে অনেক স্মৃতি এবং বন্ধুত্ব তৈরি করা খুবই সৌভাগ্যের বিষয়। এরপরও ভালো সময়ের অবসান হয় এবং অবসর নেওয়ার জন্য এই সময়টা আমার জন্য সঠিক মনে হয়েছে।' ৩৭ বছর বয়সী টেলর ১১০ টেস্ট ও ২৩৩ ওয়ানডে খেলেছেন। সর্বমোট ৭৫৮৪ ও ৮৫৮১ রান করে যথাক্রমে দুই ফরম্যাটের শীর্ষ ব্যাটসম্যান তিনি। ২০০৬ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় টেলরের। তারপর ২০০৭ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ক্যাপ পান। তার সর্বোচ্চ স্কোর ২৯০ রান এসেছিল ২০১৫ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

এই বছরের শুরুতে নিউ জিল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জয়ের দিনে কেন উইলিয়ামসনের সঙ্গে ক্রিজে ছিলেন টেলর। মাসখানেক আগে তিনি ২০২৩ ওয়ানেড বিশ্বকাপ খেলার কথা বলেছিলেন। কিন্তু এখন সিদ্ধান্ত নিলেন সময় শেষ।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত