শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:০১ এএম
গীতিকার মেহবুবুল হাসান রাসেলের (৪৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার লিচুবাগান এলাকার বাসা থেকে রাসেলের লাশ উদ্ধার করা হয়। তিনি রাসেল ও’নীল নামে পরিচিত। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক আজ শুক্রবার এসব তথ্য জানান। পুলিশ জানায়, পরিবারের কাছ থেকে খবর পেয়ে তারা রাসেলের বাসায় যায়। বাসার একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে তাঁর ঝুলে থাকা লাশ পাওয়া যায়।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতের খাবার খেয়ে রাসেল তাঁর কক্ষে যান। রাত সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে ডাকাডাকি করেন। কক্ষের ভেতর থেকে তাঁর সাড়া না পেয়ে দরজা ভাঙেন। দরজা ভাঙার পর কক্ষের সিলিং ফ্যানে তাঁর ঝুলন্ত নিথর দেহ দেখতে পান তাঁরা। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ জানায়, বাসাটিতে রাসেলের সঙ্গে তাঁর মা ও ছোট ভাই থাকেন। দেড় বছর ধরে রাসেল চাকরিহীন ছিলেন। একপর্যায়ে তাঁকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়েছিল।
এডিসি হাফিজ আল ফারুক বলেন, রাসেলের কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। এতে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কেহ দায়ী নয়।’ হাতের লেখা রাসেলের বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন তাঁর পরিজন ও বন্ধুরা। তবে এ বিষয়টি তদন্ত করে দেখা হবে। রাসেল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।রাসেলের লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত
মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত
কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত
প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত
পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত