শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:০১ এএম
সৌদি আরবের পবিত্র দুই মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম পুনরায় চালু করেছে দেশটির সরকার। করোনার নতুন ধরন ওমিক্রন আতঙ্ক এবং নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার (২৯ ডিসেম্বর) দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ডিসেম্বর) থেকে সেটি কার্যকর হয়। করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাব কমতে শুরু করলে দেশটির কর্তৃপক্ষ অক্টোবরে এ দুই মসজিদ থেকে স্বাস্থ্যবিধি শিথিল করেছিল।
বুধবার সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, মসজিদুল হারামে মুসল্লি ও ওমরাহ পালনকারীদের সামাজিক দূরত্ব মেনে চলার ব্যবস্থা পুনরায়
জারি করা হবে। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৭টা থেকে নতুন বিধি কার্যকর হতে যাচ্ছে।
জেনারেল প্রেসিডেন্সি জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্মীরা ধর্মপ্রাণ মুসল্লিরা কিভাবে সামাজিক দূরত্ব বজায় রাখবেন সেসব নিয়ম কানুন নিয়ে পরিকল্পনা করছেন। এরই মধ্যে মসজিদের করিডোরসহ ভেতরের বিভিন্ন জায়গায় এ সংক্রান্ত তথ্যাবলি জানানোর জন্য লাগানো হয়েছে স্টিকার। এই প্রতিরোধমূলক ব্যবস্থা মদিনার মসজিদে নববীতেও প্রয়োগ করার কথা জানান তিনি।
তবে মসজিদে মুসল্লিদের প্রবেশে সংখ্যা কমিয়ে আনার ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। এদিকে, স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ, ৫৫ হাজার ৪১৭ জন। একই সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন এবং মোট মৃত্যু হয়েছে আট হাজার ৮৭৫ জনের।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চিকিৎসাধীন আরও ৪৯ জনের অবস্থা গুরুতর। করোনা মোকাবিলায় সৌদিজুড়ে চলছে টিকা কার্যক্রম চলছে।অন্যদিকে, শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটি ৬৮ লাখ ৫৮ হাজার ৬৭৪ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ৪৫ হাজার ৯৫৮ জনে। এছাড়া করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়েছে বহু দেশে। ওমিক্রন ঠেকাতে অন্যান্য দেশগুলোও নানা বিধিনেষেধ পুনরায় চালু করেছে।
আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত
মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত
কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত
প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত
পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত