নিউজিল্যান্ডকে দ্রুত অলআউট করতে চায় বাংলাদেশ

bcv24 ডেস্ক    ০৪:২৫ পিএম, ২০২২-০১-০১    113


নিউজিল্যান্ডকে দ্রুত অলআউট করতে চায় বাংলাদেশ

মাঝের সময়টা বাড়াচ্ছিল হতাশা। ঝলমলে শুরুটা ফিকে হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তবে শেষবেলায় ২ উইকেট তুলে নিয়ে দারুণভাবে ম্যাচে ফিরেছে বাংলাদেশ দল। এই স্বস্তিকে সঙ্গে করে নিউজিল্যান্ডকে দ্রুত অলআউট করার প্রত্যাশা করছে তারা।

শনিবার মাউন্ট মঙ্গানুইতে ৫ উইকেটে ২৫৮ রান তুলে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষ করেছে স্বাগতিক কিউইরা। তাদের রান রেট তিনের কম। অধিনায়ক টম ল্যাথাম দ্রুত ফেরার পর জমে গিয়েছিল উইল ইয়াং ও ডেভন কনওয়ের জুটি। ইয়াং ফিফটি করে বিদায় নিলেও কনওয়ে তুলে নেন সেঞ্চুরি। দ্বিতীয় নতুন বল নেওয়ার ঠিক আগের ওভারে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল সাজঘরে পাঠান কনওয়েকে। এরপর টম ব্লান্ডেল পারেননি থিতু হতে। তার আউটের সঙ্গে সঙ্গে সমাপ্তি হয় দিনের খেলার।

টেস্ট অভিষেকে ইংল্যান্ডে মাটিতে ডাবল সেঞ্চুরি করেছিলেন কনওয়ে। অল্প সময়ে তারকাখ্যাতি পেয়ে যাওয়া এই বাঁহাতি দেশের মাঠে প্রথমবার টেস্ট খেলতে নেমেও পেলেন তিন অঙ্কের স্বাদ। তাকে মাঠছাড়া করার কোনো উপায়ই যখন মিলছিল না, তখন অনিয়মিত স্পিনার মুমিনুল ঘটান চমক। লেগ সাইডে তার নির্বিষ ডেলিভারিতে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে জমা পড়ে কনওয়ের ক্যাচ।

প্রথম দিনে কনওয়েই মূলত মাথাব্যথার কারণ ছিলেন বাংলাদেশের জন্য। তাকে ফেরানোর পর এখন বাকিদেরও উইকেটে টিকতে না দেওয়ার লক্ষ্য তাদের। দিন শেষে ভিডিও বার্তায় বাঁহাতি পেসার শরিফুল ইসলাম জানান, 'কনওয়ের উইকেটটা খুব গুরুত্বপূর্ণ ছিল। মুমিনুল ভাই এসে উইকেটটা নিয়েছে। আমরা চেষ্টা করব, রান রেটটা ধরে রেখে ওদের দ্রুত অলআউট করার চেষ্টা করব।'

এদিন বাংলাদেশের সেরা পারফর্মার শরিফুলই। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমে গোটা দিন দারুণ বোলিং করেন তিনি। বিশেষ করে, প্রথম সেশনের প্রথম ঘণ্টায় মুভমেন্ট ও সুইং দিয়ে বিপাকে ফেলেন কিউই ব্যাটারদের। ওই স্পেলে ৫ ওভারে ৩ মেডেনসহ তিনি নেন ল্যাথামের উইকেট। তার দ্বিতীয় শিকার হন বিদায়ী সিরিজ খেলতে নামা অভিজ্ঞ রস টেইলর। সব মিলিয়ে ২০ ওভারে ৫ মেডেনসহ ৫৩ রান খরচায় ২ উইকেট দখল করেন তিনি। নিজের পারফরম্যান্স নিয়ে ২০ বছর বয়সী এই তরুণের অনুভূতি এমন, 'প্রথম ঘন্টায় ভালো লেগেছে বল করে। ভালো মুভমেন্ট ছিল, সুইং ছিল। বেশ উপভোগ করেছি।'

মাউন্ট মঙ্গানুইয়ের উইকেট এবার কিছুটা আলাদা। একদম সবুজ নয়। তবে সবুজের ছোঁয়া আছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সহায়তা কমেছে পেসারদের জন্য। তাই ভিন্ন কিছু চেষ্টা করতে হয়েছে বলে উল্লেখ করেন শরিফুল, 'লাঞ্চের পর উইকেট ভিন্ন ছিল। একটু ফ্ল্যাট হয়ে গিয়েছিল। বল সোজা সোজা যাচ্ছিল। তখন লাইন-লেংথটা একটু পিছিয়ে নিয়েছি যেন তাদের রান করা একটু কঠিন হয়।'

প্রথম দিন শেষে ম্যাচের সামগ্রিক চিত্র নিয়ে শরিফুলের কণ্ঠে ঝরেছে স্বস্তি। তবে আরও ভালো করতে পারার তাগিদও শোনান তিনি, 'খুশি। তবু মনের মধ্যে কিন্তু শব্দটা থাকেই। যদি আরও এক-দুইটি উইকেট যেত, তাহলে আরও খুশি লাগত। দিন শেষে খুশি।'


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত