শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ০৫:১৯ এএম
হঠাৎ আকাশ ভেঙে নেমেছে মাছ বৃষ্টি। শীত মৌসুমের এই বৃষ্টিতে অবাক মানুষজন। তাঁদের অবাক হওয়ার মাত্রা আরও বাড়িয়েছে অদ্ভুত একটি ঘটনা। বৃষ্টির মতোই আকাশ থেকে টুপটাপ ঝরে পড়েছে মাছ! দিনদুপুরে এমন ‘মাছবৃষ্টি’ ভিডিও করে, ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছেন অনেকেই। সাড়া ফেলেছে এসব ভিডিও-ছবি।
অবাক করা এই ঘটনার সাক্ষী হয়েছেন যুক্তরাষ্ট্রের টেক্সারকানা শহরের অধিবাসীরা। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহর থেকে প্রায় ২০০ মাইল দূরের ছোট্ট একটি শহর এটি। মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে গতকাল শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, আকাশ থেকে মাছ ঝরে পড়ার এই ঘটনা গত বুধবারের।
জেমস অদ্রিচ নামের ওই শহরের একজন বাসিন্দা বলেন, ‘আমি কাজ করছিলাম। হঠাৎ বাইরে শোরগোল শুনে বেরিয়ে দেখি, মাছের বৃষ্টি হচ্ছে। আকাশ থেকে একের পর এক ছোট ছোট মাছ উঠানে পড়ছে। ঘটনাটি অবাক করার মতো ছিল।’
ফেসবুকে দেওয়া এক পোস্টে টেক্সারকানা শহর কর্তৃপক্ষ বলে, ‘এটা কোনো মজা নয়, ২০২১ সালের শেষে আমাদের শহরে মাছের বৃষ্টি হয়েছে।’ পোস্টে আরও বলা হয়েছে, আকাশ থেকে টুপটাপ মাছ পড়ার এমন ঘটনা অনেকের কাছে ‘প্রাণী বৃষ্টি’ নামে পরিচিত। জলাশয় থেকে ব্যাঙ, কাঁকড়া, ছোট আকারের মাছের মতো জলজ প্রাণী কোনো কারণে ভূমিতে উঠে এলে এমনটা হয়।
টুইটারে টেক্সারকানা শহরের একজন বাসিন্দা একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, বাড়ির পেছনের উঠানে বৃষ্টিস্নাত ঘাসের ওপর ছোট ছোট মাছ পড়ে রয়েছে। ক্যাপশনে ওই ব্যক্তি লিখেছেন, ‘আজ আমার বাড়িতেও মাছের বৃষ্টি হয়েছে।’ তবে যুক্তরাষ্ট্রে এবারই প্রথম আকাশ থেকে মাছ পড়েছে, এমনটা নয়। ২০১৭ সালে দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অরভিলে এমন ঘটনা ঘটেছিল। ওই সময় অরভিলের একটি এলিমেন্টারি স্কুল ভবনের ছাদ ও মাঠে মাছের বৃষ্টি হয়েছিল। স্কুল কর্তৃপক্ষ জানায়, ওই ঘটনায় স্কুলের মাঠে ও ছাদে শতাধিক মাছ পাওয়া গিয়েছিল।
ভারতের নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে বাতিল ট্রেনের কোচকে সাজিয়ে বানানো হয়েছে রেস্তোরাঁ। দেশটির উতà... বিস্তারিত
মহাকাশে এরই মধ্যে সবচেয়ে সুন্দর ও বিস্ময়কর কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করেছে বিশ্বের সর্ববৃহৎ ও সবচ... বিস্তারিত
আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত
করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা বৃদ্ধি পাওয়ায় ভারতের আকাশপথে ভ্রমণে ফের কড়াকড়ি আরোপ করা হয়েছে। এবà¦... বিস্তারিত
যুক্তরাষ্ট্রের ম্যানহাটন শহরের চেয়ে তিনগুণ, বিশ্বের সবচেয়ে বড় উদ্ভিদের সন্ধান পেয়েছে গবেষকরা। অà... বিস্তারিত
তীব্র দাবদাহের পর বৃষ্টি ও বজ্রঝড় হয়েছে ভারতের জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে। এতে দিল্লির তাপমাতà... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্যà... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনà... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযুà... বিস্তারিত