শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৪৪ এএম
কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক লেক্স ফ্রিডম্যানকে দেয়া সাক্ষাৎকারে ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশ সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক শিক্ষার্থীদের কিছু পরামর্শ দিয়েছেন। ইলন মাস্কের পরামর্শ হলো, বেশি বেশি বই পড়তে হবে আর নেতা হওয়ার প্রবণতা থেকে দূরে থেকে মানুষের সাহায্যে কাজ করতে হবে। খবর ইকোনমিক টাইমস অনলাইনের। বড় কিছু করতে চান, এমন তরুণদের কী পরামর্শ দেবেন—এমন প্রশ্নের জবাবে ইলন মাস্ক বলেন, মানুষের কাজে লাগে, এমন কিছু করার চেষ্টা করতে হবে।
বিশ্বের কাজে লাগে—তরুণদের এমন কিছুই করা উচিত বলে মনে করেন ইলন মাস্ক। তিনি বলেন, মানুষের কাজে লাগবে—এমন কিছু করাটা অবশ্য খুব কঠিন। পৃথিবীর যা কিছু ভোগ করা হয়, তার চেয়েও বেশি অবদান রাখতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন সফল এই প্রযুক্তি উদ্যোক্তা। তিনি শিক্ষার্থীদের বেশি বই পড়তে ও তাদের সাধারণ জ্ঞানের বিকাশ ঘটানোর পরামর্শ দিয়েছেন, যাতে বিশ্বজুড়ে কী ঘটছে, তা জানতে পারেন তারা।
মাস্ক আরও উল্লেখ করেন, ‘আপনি গোটা বিশ্বের বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে যত বেশি কথা বলবেন ও মেলামেশা করবেন, তত বেশি আপনার মন মুক্ত হবে।’
একজন সফল উদ্যোক্তা হতে বিশ্বের শীর্ষ ধনীর পরামর্শ, সমাজের বিভিন্ন স্তরের, বিভিন্ন শিল্প, পেশা, বিশেষভাবে দক্ষ মানুষদের সঙ্গে কথা বলুন। ২০১৪ সালে এক সাক্ষাৎকারে মাস্ক বলেন, তিনি সম্ভাব্য একজন কর্মীর মধ্যে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির পরিবর্তে অসাধারণ দক্ষতার প্রমাণ খুঁজছেন। গাড়িবিষয়ক জার্মান প্রকাশনা অটো বিল্ডকে দেওয়া সাক্ষাৎকারে কর্মীদের সম্পর্কে ইলন বলেন, কলেজ ডিগ্রি, এমনকি স্কুল সার্টিফিকেটেরও প্রয়োজন নেই।
মাস্ক বলেন, ‘মহান কোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক হলে মহান কিছু করার সামর্থ্য তৈরি হয়। কিন্তু এটাও আবশ্যক নয়। বিল গেটস, ল্যারি এলিসন, স্টিভ জবসের মতো মানুষদের দেখেন, তাঁদের কেউই কলেজ ডিগ্রি নেননি। কিন্তু আপনি যদি তাঁদের নিয়োগ দেওয়ার সুযোগ পান, তাহলে এটা অবশ্যই একটা ভালো ব্যাপার।’
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত