শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৪৫ এএম
পাকিস্তানে তালেবানের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় দেশটির চার সেনা নিহত হয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সশস্ত্র গোষ্ঠীটি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধ হলে এ হতাহতের ঘটনা ঘটে। এই মাসের শুরুর দিকে যুদ্ধ বিরতি প্রত্যাহারের পর এটাই এখন পর্যন্ত ভয়াবহ হামলা। শুক্রবার (৩১ ডিসেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা আফগানিস্তানের সীমান্ত এলাকায় তালেবানের (পাকিস্তানি তালেবান) সাবেক শক্ত ঘাঁটির দুটি আস্তানায় অভিযান চালায়। প্রথম অভিযানটি পরিচালনা করা হয় উত্তর-পশ্চিমের ট্যাঙ্ক জেলায়। অন্য অভিযানটি উত্তর ওয়াজিরিস্তান জেলায় চালানো হয়।
বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা উত্তর ওয়াজিরিস্তানের মীর আলি শহরের সন্দেহভাজন আস্তানায় অভিযান চালাচ্ছিল। এরপর দুই পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়। দুই অভিযানেই সেনা সদস্যরা নিহত হন। তবে ওয়াজিরিস্তান থেকে একজনকে গুলি ও অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
চলতি মাসের শুরুর দিকে পাকিস্তানি তালেবানের হামলায় দেশটির একজন পুলিশ কর্মকর্তা নিহত হন। তিনি উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি পোলিও টিকাদানকারী দলের পাহারায় নিয়োজিত ছিলেন। পাকিস্তান সরকারের সঙ্গে এক মাসের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর এটা তাদের প্রথম হামলা ছিল।
পাকিস্তান তালেবান ২০০৭ সাল থেকে পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই করছে। কয়েকটি জিহাদি গোষ্ঠীর সমন্বয়ে পাকিস্তান তালেবান গঠিত। বিদেশি জঙ্গি সংগঠন হিসেবে এ গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তালিকায় রয়েছে।
গত কয়েক বছর ধরে পাকিস্তান তালেবানের হামলায় দেশটিতে হাজার হাজার বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত ও আহত হয়েছেন। এখনো ওই গোষ্ঠীর চার থেকে পাঁচ হাজার যোদ্ধা সক্রিয় রয়েছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত