শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৪৪ এএম
বিশ্বের উন্নততম অংশ। ধনী মহাদেশ, তাই ঝাঁ চকচকে স্বাস্থ্য ব্যবস্থা। কোভিডের টিকাকরণেও বহু এগিয়ে এই অঞ্চল। যদিও এই ইউরোপই বার বার করোনা সংক্রমণের ভরকেন্দ্র হয়ে উঠছে। একটি আন্তর্জাতিক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, অতিমারির শুরু থেকে এ পর্যন্ত, ইউরোপে করোনা-সংক্রমিতের সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। তা গোটা বিশ্বের মোট করোনা-আক্রান্তের এক-তৃতীয়াংশেরও বেশি।গত দু’বছরে ইউরোপীয় অঞ্চলের ৫২টি দেশে (অতলান্তিক উপকূল থেকে রাশিয়া, আজ়ারবাইজান) মোট ১০ কোটি ৭৪ হাজার ৭৫৩ জন কোভিড আক্রান্ত হয়েছেন। সেখানে বিশ্বের মোট সংক্রমণ সংখ্যা ২৯ কোটি ৫৪ হাজার ৪৮৯ জন। অর্থাৎ বিশ্বের তিন ভাগের এক ভাগই আক্রান্ত এই অঞ্চলে।
তবে বিশেষজ্ঞদের সবচেয়ে চিন্তার বিষয়, ইউরোপের এই ১০ কোটি সংক্রমণের মধ্যে আধ কোটি সংক্রমণ ঘটেছে গত সাত দিনে। ৫২টি দেশের মধ্যে ১৭টি দেশে প্রায় প্রতিদিনই রেকর্ড সংক্রমণ ঘটছে। শুধু ফ্রান্সেই এক সপ্তাহে ১০ লক্ষের বেশি সংক্রমণ ঘটেছে। প্রতি এক লক্ষ বাসিন্দার মধ্যে কোভিড পজ়িটিভ হওয়ার সংখ্যাতেও এগিয়ে ইউরোপের দেশগুলি। ডেনমার্কে ২০৪৫। সাইপ্রাসে ১৯৬৯। আয়ারল্যান্ডে ১৯৬৪। সমীক্ষার রিপোর্টে এই সংখ্যাগুলি উল্লেখ থাকলেও বিশেষজ্ঞদের দাবি, প্রকৃত সংখ্যা আরও বেশি। বহু সংক্রমিতের নাম সরকারি খাতায় নথিভুক্ত নেই।
মন্দের ভাল এই যে, ইউরোপে ডেল্টা কমে ক্রমশ ওমিক্রন স্ট্রেনে আক্রান্ত বাড়ছে। এটি ডেল্টার থেকেও ৭০ গুণ বেশি সংক্রামক। কিন্তু এই সংক্রমণে রোগীর বাড়াবাড়ি কম হতে দেখা যাচ্ছে। ফলে সংক্রমণ বাড়লেও মৃত্যু তেমন হচ্ছে না। তাই ইউরোপে সংক্রমণের রেখচিত্র ঊর্ধ্বমুখী হলেও মৃত্যু নিম্নগামী। গত সপ্তাহে গোটা ইউরোপে দিনে গড়ে মৃত্যু হয়েছে ৩৪১৩ জনের। যা সর্বোচ্চ গড় দৈনিক মৃত্যুর (দিনে ৫৭৩৫ জন) থেকে কম।
আমেরিকার অবস্থাও ক্রমশ খারাপ হচ্ছে। গোটা অতিমারিতে সংক্রমণ তালিকার শীর্ষে থেকেছে আমেরিকা। ৫ কোটি ৫৮ লক্ষ মানুষ সংক্রমিত হয়েছে এ দেশে। প্রাণ হারিয়েছেন সাড়ে ৮ লক্ষ মানুষ। গত কয়েক মাসে কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল সংক্রমণ। কিন্তু ফের পরিস্থিতি জটিল। ফের দিনে আড়াই লক্ষ মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছেন। ২০২১-এর শেষ সপ্তাহে ২৭ লক্ষের বেশি মানুষ করোনা পজ়িটিভ ধরা পড়েছেন। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের রিপোর্টে বলা হয়েছে, তার আগের সপ্তাহের থেকে সংক্রমণ হার ১০৫ শতাংশ বেশি!
অধিকাংশ দেশেই নতুন বছর শুরু হয়েছে ম্রিয়মান ভাবে। প্যারিস থেকে নিউ ইয়র্ক— উৎসব বাতিল করেছে বেশির ভাগ দেশের সরকার। ব্যতিক্রম দুবাইয়ের মতো কিছু শহর। এই দুবাইয়েই বছরের প্রথম দিনটা কাটাতে গিয়েছিলেন ২৬ বছর বয়সি পর্যটক লুজেন ওরফি। বললেন, ‘‘আনন্দ না-করলে জীবন এ ভাবেই কেটে যাবে। আমি সুস্থ, ভ্যাকসিনের দু’টো ডোজ় নেওয়া আছে। আমি আনন্দ করব।’’ অতিমারির দু’বছর ভয়ে ভয়ে পার করে অনেকেই ক্লান্ত। অনিশ্চয়তা ও মন খারাপ গ্রাস করছে বিশেষ করে তরুণ প্রজন্মকে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত