রবিবার, ২ আগস্ট ২০২৬ ০২:৩৭ এএম
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম বুধবার এই আদেশ দেন। এর মধ্য দিয়ে মাদক মামলায় পরীমণির বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো বলে জানিয়েছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত।
মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আগামী ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। অভিযোগ গঠনের শুনানিতে আদালতে পরীমণিসহ অপর অভিযুক্ত দু’জন উপস্থিত ছিলেন। তারা হলেন আশরাফুল ইসলাম ও কবির হোসেন। তারা নিজেদের নির্দোষ দাবি করেন আদালতে।
মামলা থেকে অব্যাহতি চেয়ে আসামিরা আদালতে আবেদন করেছিলেন। এই আবেদন নাকচ করেন আদালত। গত ১২ অক্টোবর ঢাকার মহানগর হাকিম আদালত থেকে বনানী থানায় মাদক আইনে করা মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।
এর আগে, ১০ অক্টোবর ঢাকার মহানগর হাকিম সত্যব্রত সিকদার পরীমণির জামিন মঞ্জুর করেন। মামলার অন্য দুই আসামি কবীর হোসেন ও আশরাফুল ইসলাম দিপুও জামিনে আছেন। গত ৪ আগস্ট রাতে ঢাকার বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। গ্রেপ্তারের পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলা দায়ের করা হয়।
র্যাবের জব্দ তালিকায় পরীমণির বাসা থেকে 'মদ, আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য' উদ্ধারের কথা বলা হয়। পরীমণিকে গ্রেপ্তারের পর বার বার রিমান্ডে নেওয়া নিয়ে তুমুল আলোচনার মধ্যে হাইকোর্ট তা নিয়ে প্রশ্ন তোলেন। পরে গত ৩১ আগস্ট বিচারিক আদালত থেকে তার জামিনের আদেশ হয়। পরদিন তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান।
গত ৪ আগস্ট বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমণিকে গ্রেপ্তার করে র্যাব। সেখান থেকে তার কথিত মামা আশরাফুল ইসলাম ওরফে দীপুকেও গ্রেপ্তার করা হয়। বাসা থেকে বিদেশি মদের খালি বোতল, বোতলভর্তি মদ, ইয়াবা, আইস ও এলএসডি জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা করে র্যাব। একই দিন র্যাব পরীমণির ঘনিষ্ঠজন ও প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও মাদক জব্দ করে। তার বিরুদ্ধে বনানী থানায় মাদক ও পর্নোগ্রাফি আইনে মামলা হয়। বনানী থানায় পরীমণির বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী ছিলেন র্যাব-১-এর কর্মকর্তা মজিবর রহমান।
এজাহারে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, বনানীর একটি বাসায় পরীমণি সহযোগী আশরাফুল ইসলাম দীপুর মাধ্যমে বিদেশি মদ সংগ্রহ করে বাসায় সংরক্ষণে রেখেছেন। তার শয়নকক্ষের একটি কাঠের ফ্রেমের ভেতর থেকে ১৯ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। প্রতি বোতল মদের দাম ৯ হাজার টাকা। এ ছাড়া চার গ্রাম আইস ও একটি এলএসডি ব্লট উদ্ধার করা হয়। একই মামলায় কবির নামে আরেকজনকেও আসামি করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত