শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:২১ এএম
মাউন্ট মঙ্গাইনুয়ে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের মাটিতে ক্রিকেটে তিন ফরম্যাটে এটিই বাংলাদেশের প্রথম জয়। এই জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে চমক জাগানিয়া। নিউজিল্যান্ডের মাটিতে সর্বশেষ ২০১১ সালে পাকিস্তান লাল বলে কিউইদের হারিয়েছিল। এছাড়া গত ১৭ ম্যাচ অপরাজিত থাকার পর নিউজিল্যান্ড বাংলাদেশের সঙ্গে টেস্টে হারল। এই হারের পর বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটার, ধারাভাষ্যকার, ক্রিকেট সংশ্লিষ্টরা বাংলাদেশ দলকে অভিনন্দন জানাচ্ছেন।
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও বর্তমান আন্তর্জাতিক ক্রিকেট কোচ ইয়ান পন্ট টুইট করেন, এটি সত্যিকারের চিত্তাকর্ষক জয়! ২০১০ সালে ব্ল্যাকক্যাপসদের হারানোর সময় আমি বাংলাদেশ দলের অংশ ছিলাম। কিন্তু টেস্টে বিশ্ব চ্যাম্পিয়নদের নিজেদের মাটিতে হারানো বিশেষ কিছু। ওয়েল ডান টাইগার্স! ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার মাইকলে ভন বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে টুইট করেন, অসাধারণ বাংলাদেশ। ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ টুইট করেন, মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস রচনার জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন। ৮ উইকেটের জয় এবং নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয় প্রেরণার এবং অবিশ্বাস্য অর্জন। আমি নিশ্চিত এ জয় স্মরণীয় থাকবে অনেক দিন। ভারতের সাবেক ক্রিকেটার আরপি সিং টুইট করেন, ২০২২ সালে টেস্ট ক্রিকেটের কি দারুণ শুরু! বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারাল। ভাবা যায় এক দশকের বেশি সময় নিউজিল্যান্ডের মাটিতে লাল বলে ভারত, শ্রীলঙ্কা এবং পাকিস্তান কোনো জয় দেখেনি। অভিনন্দন টাইগার্স।
নিউজিল্যান্ডের সাবেক পেসার ও ধারাভাষ্যকার ড্যানি মরিসন টুইট করেন, মনে রাখার মতো দিন। বাংলাদেশের জন্য জাদুকরি মুহূর্ত।
এছাড়া ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর, ক্রিকেটার মুনাফ প্যাটেল, পার্থিব প্যাটেল, শ্রীলঙ্কার ওপেনার দিমুথ করুণারত্ম, ক্রিকেট লেখক মেলিন্ডা ফ্যারেল, ইএসপিএনক্রিকইনফোর এডিটর ইন চিফ সম্বিত বলসহ ক্রিকেট সংশ্লিষ্ট অনেকে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারও এক টুইটে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশের জয়ের মুহূর্তের ভিডিও টুইটারে শেয়ার করে অভিনন্দিত করেছেন অজি সাবেক পেসার জেসন গিলেস্পি। সাবেক ক্যারিবিয়ান তারকা ও ধারাভাষ্যকার ইয়ান বিশপের মনও স্পর্শ করে গেছে বাংলাদেশের সাফল্য, 'দুর্দান্ত বাংলাদেশ, ২০২২ সাল একটি অর্জন দিয়ে শুরু হলো।'
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত