বাংলাদেশের বিপক্ষে হারের কারণ জানালেন ল্যাথাম

bcv24 ডেস্ক    ০৩:৩০ পিএম, ২০২২-০১-০৫    119


বাংলাদেশের বিপক্ষে হারের কারণ জানালেন ল্যাথাম

বাংলাদেশের এই জয়ের মধ্য দিয়ে নিউজিল্যান্ডের ঘরের মাঠে টানা ১৭ টেস্ট অপরাজিত থাকার যাত্রা শেষ হয়েছে। নিউজিল্যান্ড অধিনায়ক ল্যাথামের মতে, প্রথম ইনিংসে বাজে ফিনিশিংয়ের কারণেই খেলায় হেরে গেছে তার দল। সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে উল্লাসে ভাসছে বাংলাদেশ। এদিকে ম্যাচ শেষেই বাংলাদেশের সঙ্গে এই ঐতিহাসিক পরাজয়ের কারণ বের করে ফেলেছেন ব্ল্যাক ক্যাপস ক্যাপ্টেন টম ল্যাথাম। তিনি জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ক্রিকেটের তিনটি দৃষ্টিকোণ পিছিয়ে ছিল তার দল। কিউইদের মাটিতে যেকোনো ফরম্যাটে বাংলাদেশের প্রথম জয় এটি। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ৮ উইকেটের বড় ব্যবধানে কিউইদের হারিয়ে ইতিহাস রচনা করেছেন মুমিনুল, তাসকিনরা।

বাংলাদেশের এই জয়ের মধ্য দিয়ে নিউজিল্যান্ডের ঘরের মাঠে টানা ১৭ টেস্ট অপরাজিত থাকার যাত্রা শেষ হয়েছে। নিউজিল্যান্ড অধিনায়ক ল্যাথামের মতে, প্রথম ইনিংসে বাজে ফিনিশিংয়ের কারণেই খেলায় হেরে গেছে তার দল।

"এটা খুবই হতাশাজনক পারফরম্যান্স। প্রথম দিন লাঞ্চটাইমে আমরা যে অবস্থানে ছিলাম এবং এরপর থেকে পুরো সময়ই আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি, যদিও আমরা জানতাম যে আমাদের পক্ষে তা সম্ভব", বলেন ল্যাথাম।

তিনি আরও যোগ করেন, "আমরা খেলার তিনটি দৃষ্টিকোণ থেকেই পিছিয়ে ছিলাম। বাংলাদেশ আমাদের দেখিয়েছে যে কিভাবে এই উইকেটে সবকিছু সামঞ্জস্য রেখে খেলা যায়। তারা পার্টনারশিপ তৈরি করতে পেরেছে এবং চাপে রেখেছে আমাদের। দুর্ভাগ্যবশত, আমরা বেশিক্ষণ টিকে থাকতে পারিনি। প্রথম ইনিংসে আমরা পার্টনারশিপ ধরে রেখেছি কিন্তু দ্বিতীয় দিনে ৭০ রানে ৫ উইকেট হারানোর ফলে আমরা সেই ৪০০-৫০০ টার্গেটে পৌঁছাতে পারিনি।"

পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ল্যাথাম আরও বলেন, "প্রথম ইনিংসের দিকে যদি আমরা তাকাই তাহলে যে অবস্থানে আমরা ছিলাম, তাতে যদি ৪৫০ রান করতে পারতাম তাহলে হয়তো গল্পটা অন্য রকম হতো। কিন্তু তা হয়নি, আর এর পুরো কৃতিত্ব বাংলাদেশের। বাংলাদেশ টানা ৫ দিন যেভাবে খেলছে তাতে এই জয়টা তাদেরই প্রাপ্য।"

বাংলাদেশকে অলআউট করতে ১৭৬.২ ওভার সংগ্রাম চালিয়ে যেতে হয় কিউই বোলারদের। কিন্তু দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দারুণ বোলিংয়ের তোড়ে যখন নিউজিল্যান্ডের ব্যূহ ভেঙ্গে যায়, তখন নিজের দলের বোলিং কৌশল নিয়ে প্রশ্ন জাগে ল্যাথামের মনে।

"আমরা যদি আরেকটু আগে থেকেই স্ট্যাম্প বরাবর অ্যাটাক করতাম… আসলে এটা এমন একটা উইকেট যেখানে আমরা খুব বেশি ম্যাচ খেলিনি এবং এটার ব্যাপারে আমাদের খুব একটা জানাশোনাও ছিল না। আমরা হয়তো আরেকটু সোজাসুজি খেলতে পারতাম, তারা এই স্লো উইকেটে আমাদের শর্ট-বল প্ল্যানিংকে বেশ ভালোভাবেই মোকাবেলা করেছে। কিন্তু আবারও, দুই দলই তো একই মাঠেই খেলেছে, কিন্তু বাংলাদেশ দেখিয়ে দিয়েছে এখানে কোন লেংথে বোলিং করা প্রয়োজন। তারা এই উইকেট থেকে আমাদেরকে বিপদে ফেলার মতো যথেষ্ট সুযোগ বের করে নিয়েছে।" 

"এটাই আসলে প্রথম ইনিংসে বড় রান তুলে নেওয়ার সুবিধা – বোলাররা বিশ্রাম নেওয়ার পর্যাপ্ত সময় পায়, এবং দ্বিতীয় ইনিংসে আবার চাঙ্গাভাবে ফিরে আসতে পারে," লাথাম যোগ করেন।  

আজাজ প্যাটেলকে খেলায় কাজে লাগানো যেত কি না এমন প্রশ্নে ল্যাথাম জবাব দেন, টেস্টে বাংলাদেশি স্পিনার মেহেদী হাসান মিরাজের ৪ উইকেট নেওয়া সত্ত্বেও তখনো মাঠে ততটা স্পিনের দাপট ছিল না এবং বাংলাদেশ ফরওয়ার্ড ডিফেন্সে খেলেছে। কিউই অধিনায়ক বলেন, "এটা আসলে বলা কঠিন। আমাদের হাতে যা যা ছিল তার শতভাগ ব্যবহার করেছি আমরা। আমি ভেবেছিলাম রাচিন (রবীন্দ্র) যথেষ্ট ভালো খেলেছে, কিন্তু উইকেট প্রয়োজনমত স্পিন করেনি।"ঘরের মাঠে টানা ৮টি সিরিজ জয়ের পর ব্ল্যাক ক্যাপসদের হাতে সিরিজ ড্র করা ছাড়া আর কোনো উপায় নেই। দলকে জয়ের ধারায় ফেরাতে এই মুহূর্তে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্টের দিকেই তাকিয়ে আছেন ল্যাথাম।

"আমাদের জন্য ব্যাপারটা কষ্টদায়ক। তবে এই টেস্ট ম্যাচ থেকে আমরা শিক্ষা নিতে পারি এবং হ্যাগলিতে সেগুলো কাজে লাগাতে পারি। হ্যাগলিতে সেরা পারফরমেন্স দেওয়াই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত এখন এবং আশা করি আমরা তা পারবো", বলেন ল্যাথাম।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত