আদর-বুবলীর ‘তালাশ’ আসছে ৪ ফেব্রুয়ারি

bcv24 ডেস্ক    ০৯:৫৯ পিএম, ২০২২-০১-০৫    111


আদর-বুবলীর ‘তালাশ’ আসছে ৪ ফেব্রুয়ারি

‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন সৈকত নাসির। তিনি প্রথমবারের মত জনপ্রিয় নায়িকা শবনম বুবলীর সঙ্গে এক করেছিলেন নবাগত নায়ক আদর আজাদ চৌধুরীকে। বানিয়েছেন ‘তালাশ’। নতুন এ জুটির রসায়ন প্রেক্ষাগৃহে আসবে আগামী ৪ ফেব্রুয়ারি। এমনটাই জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

‘তালাশ’ ছবির কাহিনি গড়ে উঠেছে এক দল গান পাগল ছেলে মেয়ের জীবনের গল্প নিয়ে। বুধবার (৫ জানুয়ারি) ছবিটির ফার্স্টলুক প্রকাশ পেয়েছে। যেখানে এক পাশে আদর, আরেক পাশে বুবলি, মধ্যখানে গিটার হাতে আদর। পুরো নীল ক্যানভাসে পোস্টারটি কষ্ট ও ব্যর্থতার ইঙ্গিত দেয়। সেটা আরও বেশি জোরালো হয় যখন পোস্টারে লেখা থাকে—তুই অর্ধেক ব্যথা/ অর্ধেক ব্যথাহীন/ তুই বুকের ভেতর গাঁথা/ আস্ত সেফটিপিন।

ছবিটিতে সুমন চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ। তিনি বলেন, রোমান্টিক থ্রিলার ঘরানার গল্পে ছবিটি নির্মিত হয়েছে। কাজটির জন্য অনেক পরিশ্রম করেছি। চেষ্টা করেছি নিজের সেরাটি দিতে। দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখলে বুঝতে পারবেন৷ ভালো একটি সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ভেবে খুবই ভালো লাগছে।

ছবিটির কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। সেপ্টেম্বর সিনেমাটির শুটিং শুরু হয়। ঢাকা, কক্সবাজার, বিএফডিসি টানা শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ হয়। এ সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। গানগুলোর শিরোনাম— কল্পনা না তে তোর, মায়া মাখা, একটা রাস্তায়, রঙের দুনিয়া, তুই নেই। গানগুলো লিখেছেন প্রসেনজিৎ মন্ডল, রওনক একরাম, সাদাত হোসেন। কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, এ আর রাব্বী, দ্বীন ইসলাম শাহরুখ, ঐশী, আরিফ রহমান জয়, মেজবাহ বাপ্পী।

আদর ও বুবলি ছাড়া ছবিটিতে আরো অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে ‘তালাশ’।  দেশ বিদেশে পরিবেশনা করবে দ্য অভি কথাচিত্র।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত