রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৬:৫৮ এএম
ঈদের আর বাকি প্রায় দেড় মাস। এই দিবসকে ঘিরে ছোটপর্দায় সব সময়ই থাকে বড় আয়োজন। এবারও তার ব্যাতিক্রম হয়নি। ঈদকে সামনে রেখে জোর প্রস্তুতি এখন চলছে নাট্যাঙ্গনে। ব্যস্ত সময় পার করছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। প্রায় দুই মাস আগে থেকেই ঈদের নাটকের শুটিং শুরু হয়েছে। বিশেষ দিবসগুলোর মধ্যে ঈদেই টেলিভিশনের জন্য সর্বাধিক নাটক নির্মাণ হয়। এই সময়ে টেলিভিশনের পাশাপাশি যোগ হয়েছে ইউটিউব।
অনেক নির্মাতা শুধু ইউটিউবের জন্য নাটক নির্মাণ করছেন। ফলে নির্মাতা-শিল্পীদের ব্যস্ততা গেল কয়েক বছরের ঈদের চেয়ে এখন বেশি। ঈদকে কেন্দ্র করে শিল্পী ও নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতাও হচ্ছে। জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান এখন ব্যস্ত রয়েছেন ঈদের নাটক নিয়ে। আদিবাসী মিজানের ‘ডায়বেটিস’ শিরোনামের একটি সাত পর্বের ধারাবাহিকের মধ্য দিয়ে তিনি ঈদের নাটকের শুটিং শুরু করেন।
এটি ছাড়াও এই অভিনেতা ‘মিয়ার বেটা’ শিরোনামের আরো একটি সাত পর্বের ধারাবাহিকের শুটিং শেষ করছেন। তার হাতে রয়েছে আরো প্রায় হাফ ডজন ঈদের নাটকের কাজ। এদিকে আরেক জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম তিনটি সাত পর্বের ধারাবাহিক নাটকের শুটিং শেষ করেছেন। ধারাবাহিকগুলো হলো-মারুফ মিঠুর ‘কালচারাল মামা’, সাগর জাহানের ‘থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন’ এবং ‘তালমিছরি, না হাওয়াই মিঠাই’। ঈদের ধারাবাহিক ছাড়াও এই অভিনেতা বেশকিছু খণ্ড নাটকেরও কাজ শেষ করেছেন। চঞ্চল চৌধুরীও ঈদের নাটকে ব্যস্ত সময় পার করছেন। ঈদের জন্য তিনি শেষ করেছেন সকাল আহমেদের ‘লেকুর এভারেস্ট জয়’ ও ‘২৫/২ কাঠমান্ডু ভ্যালি’ ও মাসুদ সেজানের ‘ধামাকা অফার’ শিরোনামের নাটকটি।
সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে একসঙ্গে পাঁচটি নাটকের শুটিং শেষ করে দেশে ফিরেছেন অভিনেতা আফরান নিশো ও তানজিন তিশা।
নাটকগুলো হলো- ‘ব্রেকআপ’, ‘ফ্রেন্ডস ভার্সেস টিচার’, ‘ফিরে আসি বারবার’, ‘দেখা হবে আবারও’, ‘মাকে দেওয়া কথাটা’। নাটকগুলো পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। এদিকে এরইমধ্যে তারা শুটিং করেছেন ‘ক্রেজি লাভ’ শিরোনামের আরো একটি নাটকের। অভিনেতা মীর সাব্বির ঈদের জন্য ‘মতলব’ ও ‘মুকুল কলেজ’ নামে দু’টি নাটক নির্মাণ করেছেন। অভিনেতাদের পাশাপাশি টিভি অভিনেত্রীরাও ঈদের নাটকে ব্যস্ত সময় পার করছেন। জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা গেল কয়েক বছর চলচ্চিত্রের বাইরে টেলিভিশনের জন্য শুধু বিশেষ দিবসে অভিনয় করেন। তারই ধারাবাহিকতায় ঈদের জন্য তিনি শেষ করেছেন ‘ধামাকা অফার এবং সাগর জাহানের ‘তালমিছরি না হাওয়াই মিঠাই’ শিরোনামের দু’টি নাটক। গেলো কয়েকটি ঊৎসবে অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বেশ কিছু নাটক ছিলো আলোচনায় ও দর্শকপ্রিয়তায়। তারই ধারাবাহিকতায় তিনি আসছে ঈদের প্রায় ডজন খানেক নাটক-টেলিছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
অন্যদিকে সম্প্রতি দার্জিলিংয়ে সতীর্থ রহমানের ছয়টি খণ্ড নাটকে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা। অভিনেত্রী নাদিয়া আহমেদ, মম, ঊর্মিলা, সালহা খানম নাদিয়া, সাবিলা নূরসহ অনেক অভিনেত্রীই ঈদের নাটকে ব্যস্ত সময় পার করছেন বলে জানান। নাটক সংশ্লিষ্টদের মতে, গেল দুইবছর ঈদের নাটকের মান আগের চেয়ে কিছুটা ভালোর দিকে এসেছে। অনেক নির্মাতা গতানুগতিক ধারার গল্প থেকে বের হয়ে আসার চেষ্টা করেছেন। এই ঈদেও নির্মাতারা দর্শকের জন্য গল্প ও নির্মাণশৈলীতে নতুনত্ব রাখবেন বলেই প্রত্যাশা।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত