শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ০৫:১৪ এএম
কানাডায় কোভিড-১৯ এর নতুন ধরন ওমিক্রন দিন দিন বেড়েই চলেছে। কানাডার বিভিন্ন প্রদেশের মধ্যে গত কয়েকদিনের তুলনায় আলবার্টা প্রদেশে বুধবার নতুন করে রেকর্ড চার হাজার ৭৫২ জন শনাক্ত হয়েছেন। এছাড়া দেশটির অন্টারিও, কুইবেক এবং ব্রিটিশ কলাম্বিয়ায়ও সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেছে।
আলবার্টা হেলথের চিফ মেডিক্যাল অফিসার ডা. ডিনা হিনশ বুধবার হালনাগাদ স্বাস্থ্য তথ্যে জানিয়েছেন, আলবার্টায় করোনায় ৪৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৭২ জন ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আছেন। আর গত ২৪ ঘণ্টায় আলবার্টায় ১১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে কানাডার বিভিন্ন প্রদেশে আবারও জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নতুন এই ধরন থেকে সতর্ক থাকতে ইতিমধ্যেই প্রদেশের প্রশাসকগণ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। বুধবার থেকে অন্টারিওতে দুই সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে- শিক্ষা প্রতিষ্ঠান, রেস্তোরাঁ, বারগুলির ইনডোর ডাইনিং, জিম এবং জরুরি নয় এমন রোগের চিকিৎসার জন্য হাসপাতালসহ অন্যান্য প্রতিষ্ঠান।
অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন , কোথাও যাওয়ার সময় এটা নয়। আর ভ্রমণ সংশ্লিষ্ট মন্ত্রী ডুকলোস সংক্রমণ ঠেকাতে বলেছেন, ফেডারেল সরকার ভ্রমণ নির্দেশিকা পরিবর্তনের কথা ভাবছে।
উল্লেখ্য, কানাডায় নতুন করে ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় অনেকেই তাদের ভ্রমণ বাতিল করেছে।
দিশা প্যানেল মেম্বার রি-ইউনিয়ন ২০২২৷ গত সোমবার অক্টোবরের ১০ তারিখ ঝমকালো আয়োজনে দিশার নতুন কমà... বিস্তারিত
আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট à¦... বিস্তারিত
উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত
শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনাà... বিস্তারিত
সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্টà¦... বিস্তারিত
হল ভর্তি দর্শকশ্রোতার উপস্হিতিতে অটোয়ায় সফল ভাবে মঞ্চস্থ হলো “তিন কন্যার উপাখ্যান”।এমন হল ভর্তি... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্যà... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনà... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযুà... বিস্তারিত