কবে কোথায় হানিমুন, জানালেন মিম

bcv24 ডেস্ক    ০৩:০৭ পিএম, ২০২২-০১-০৭    112


কবে কোথায় হানিমুন, জানালেন মিম

বিয়ের পর তারকারা কোথায় হানিমুনে যাচ্ছেন, এ নিয়ে ভক্তদের আগ্রহ থাকে। মিমের বিয়ের পরও এ প্রশ্ন ঘুরেফিরে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই আগ্রহের বিষয়টি মাথায় রেখে যোগাযোগ করা হয় এই অভিনয়শিল্পীর সঙ্গে। প্রথম আলোকে মিম জানালেন কোথায় যাচ্ছেন হানিমুনে।
মিম বলেন, সৈকত তাঁর খুবই প্রিয়। তাই বরকে নিয়ে সেখানে কয়েকটা দিন কাটাতে চান। হানিমুনের জন্য তাই তিনি এবং বর বেছে নিয়েছেন মালদ্বীপকে। ১১ জানুয়ারি চার দিনের জন্য মালদ্বীপের উদ্দেশে বাংলাদেশ ছাড়বেন। একটি রিসোর্টে নিজেদের মতো এই কয়েকটি দিন কাটাবেন তাঁরা।

কথায় কথায় মিম বলেন, ‘পৃথিবীর অনেক দেশ ঘুরেছি কিন্তু কখনো মালদ্বীপ যাওয়া হয়নি। দেশটার প্রতি আমার একটা আগ্রহ আছে। তাই আমাদের হানিমুনের প্রসঙ্গ যখন আসে, তখন দুজন মিলে মালদ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নিই।’

তবে মিমদের হানিমুনে যাওয়ার দিনক্ষণ ঠিক হলেও করোনা পরিস্থিতির ওপরও নির্ভর করছে বিষয়টি। কেননা করোনা পরিস্থিতি আরও খারাপ হলে হয়তো এ যাত্রা বাতিল হতে পারে।
মিম বললেন, ‘ছবিতে দেখেছি, পড়েছি নানা জায়গায় মালদ্বীপ সম্পর্কে। সেখানকার সমুদ্রের রং খুবই পরিষ্কার, পানির রং নীল, বালুর রং সাদা। ছোট ছোট দ্বীপগুলো যেন নানান রঙের মাছের অ্যাকুয়ারিয়াম। ট্যুরিস্টদের অশান্ত মনকেও নাকি শান্ত করে দেয়। যাঁরা সমুদ্র পছন্দ করেন, নির্জনতায় হারিয়ে যেতে চান, সমুদ্রে নিজেকে স্নান করাতে চান, প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মেতে উঠতে হলে মালদ্বীপই আকর্ষণীয়, প্রিয় ও আদর্শ স্থান বলে মনে হয়। তাই সেখানেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

অনেক দিন ধরেই গুঞ্জন, ব্যাংকার বিয়ে করতে যাচ্ছেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। প্রথম আলোর পক্ষ থেকে একাধিকবার জিজ্ঞেস করা হলে ব্যাংকারের বিষয়ে নীরব ছিলেন এই মডেল ও অভিনয়শিল্পী। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হয়। গত বছরের ১০ নভেম্বর ব্যাংকারের সঙ্গে আংটিবদলের কথা নিশ্চিত করেন মিম। নিজের জন্মদিনে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সন্ধ্যায় দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়। ৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মডেল ও অভিনয়শিল্পী মিম ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ছয় বছরের প্রেমের সম্পর্কের পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।

২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। শুরুতেই সুযোগ পেয়ে যান নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায়। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। বর্তমানে মিমের হাতে রয়েছে আবু রায়হানের ‘পথে হলো দেখা’, রায়হান রাফীর ‘ইত্তেফাক’, দীপঙ্কর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমার কাজ। আর মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমা।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত