রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৬:৫৯ এএম
এফএনএস বিনোদন: হলিউড থ্রিলার ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’-এর অফিসিয়াল হিন্দি রিমেকে নায়িকা হচ্ছেন পরিনীতি চোপড়া। সেখানে ডিভোর্সি এক মদ্যপ নারী চরিত্রে দেখা যাবে তাকে, যিনি এক নিখোঁজ ব্যক্তির তদন্তের ঘটনায় জড়িয়ে পড়েন।
২০১৬ সালে প্রশংসিত সিনেমাটিতে অভিনয় করেন এমিলি বস্নান্ট। বোঝাই যাচ্ছে, আগের যেকোনো ছবির চেয়ে ব্যতিক্রমী ভ‚মিকায় হাজির হচ্ছেন ‘গোলমাল অ্যাগেইন’ নায়িকা।
পরিনীতিও বলছেন সেই কথা, ‘এমন কিছু করতে চাই, যে ভূমিকায় দর্শক আমাকে আগে কখনো দেখেনি। যার জন্য অনেক প্রস্তুতি দরকার। এই কারণে 'দ্য গার্ল অন দ্য ট্রেন' আমার সঙ্গে যাচ্ছে। চরিত্রটি মদ্যপায়ী ও নিগ্রহের শিকার। এ ধরনের কিছু এর আগে পর্দায় আমি করিনি।’
ইনস্টাগ্রামের এক পোস্টে এ নায়িকা জানান, উচ্ছ্বাসের পাশাপাশি এমিলি বস্নান্টের করা চরিত্রে পা বাড়াতে তিনি ভয় পাচ্ছেন।
২০১৫ সালের প্রকাশিত পলা হকিংসের একই নামের উপন্যাসটি বেস্টসেলারের মর্যাদা পায়। নাম ঠিক না হওয়া হিন্দি সংস্করণটি পরিচালনা করবেন ‘তিন’-খ্যাত রিভু দাশগুপ্ত। নির্মাতাও জানান, চরিত্রটির সঙ্গে একদম মানানসই পরিনীতি।
যুক্তরাজ্যে সিনেমাটির শুটিং শুরু হবে জুলাই নাগাদ। মুক্তি পাবে ২০২০ সালে।
এদিকে পরিনীতির হাতে থাকা অন্য ছবিগুলো হলো সন্দীপ আউর পিঙ্কি ফারার, জাবারিয়া জোড়ি, সাইনা ও ভূজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া। এ নায়িকাকে সর্বশেষ দেখা গেছে অক্ষয় কুমারের বিপরীতে ‘কেশরি’তে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত