বর্ষসেরা ক্রিকেটারদের নাম জানাল পাকিস্তান

bcv24 ডেস্ক    ০৪:২৮ পিএম, ২০২২-০১-০৭    114


 বর্ষসেরা ক্রিকেটারদের নাম জানাল পাকিস্তান

২০২১ সালটা দারুণ কেটেছে পাকিস্তান ক্রিকেট দলের। গেল বছরের সেরা পারফর্মারদের এবার স্বীকৃতি দিল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ৮টি ক্যাটাগরিতে সেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করে পিসিবি। পাকিস্তানের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অধিনায়ক বাবর আজম। এছাড়া টি-টোয়েন্টিতে বর্ষসেরার খেতাব পেয়েছেন উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।  টি-টোয়েন্টির বর্ষসেরা রিজওয়ানের ঝুলিতে গেছে ‘মোস্ট ভেলুয়েবল ক্রিকেটার অব দ্য ইয়ার’-এর পুরস্কারও।পাশাপাশি ‘ইমপ্যাক্টফুল পারফর্মার অব দ্য ইয়ার’ খেতাব জিতেছেন পেসার শাহীন শাহ আফ্রিদি।

এর আগে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় নাম এসেছিল দুই পাকিস্তানি ক্রিকেটারের। তারা হচ্ছেন-শাহিন আফ্রিদি এবং মোহাম্মদ রিজওয়ান। এবার দেশের ক্রিকেটেও সেরার স্বীকৃতি পেলেন তারা।২০২১ সালটা ছিল রিজওয়ানময়৷ সব মিলিয়ে ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলে প্রায় দুই হাজার রান করেছেন। বিশেষ করে টি-টোয়েন্টিতে তিনি ছিলেন অনবদ্য। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ইতিহাস গড়ার অন্যতম কুশিলবও তিনি।অন্যদিকে, অধিনায়ক হিসেবে যেমন, তেমনি ব্যাট হাতেও দারুণ ছন্দে ছিলেন বাবর আজম। দলকে বিশ্বমঞ্চের সেমিফাইনাল পর্যন্ত তুলে নেওয়ার পাশাপাশি তার নেতৃত্বে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজকেও হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান।অন্যদিকে, বল হাতে দুরন্ত ছিলেন শাহিন শাহ আফ্রিদি। বছরজুড়ে ৩৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ভাগিয়ে নিয়েছেন ৭৮টি উইকেট।এদিকে, টেস্টে পাকিস্তানের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পেসার হাসান আলী।


একনজরে বর্ষসেরাদের তালিকা

ওয়ানডে ক্রিকেটার অব দ্য ইয়ার – বাবর আজম

টি-টোয়েন্টি ক্রিকেটার অব দ্য ইয়ার – মোহাম্মদ রিজওয়ান

টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার – হাসান আলী

মোস্ট ভেলুয়েবল ক্রিকেটার অব দ্য ইয়ার – মোহাম্মদ রিজওয়ান

ইমপ্যাক্টফুল পারফরম্যান্স অব দ্য ইয়ার – শাহীন শাহ আফ্রিদি।

 


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত