শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:১০ এএম
স্টিফেন হকিং খ্যাত ব্রিটিশ অভিনেতা এডি রেডমাইন ৪০ এর কোঠা পেরুলেন। ৬ জানুয়ারি জন্মদিন উদযাপন করেছেন জনপ্রিয় এ অভিনেতা। ২০১৪ সালের চলচ্চিত্র ‘দ্য থিওরি অফ এভরিথিং’ এ প্রয়াত তাত্ত্বিক পদার্থবিদ স্টিফেন হকিং এর ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন এডি রেডমাইন। এছাড়া, ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ চলচ্চিত্রে নিউট স্ক্যামান্ডারের ভূমিকায় অভিনয় করেও বেশ জনপ্রিয়তা লাভ করেছেন। দক্ষ অভিনয়ের জন্য অস্কার এবং টনি পুরস্কার অর্জন করেন।
রেডমাইন ইংল্যান্ডের লন্ডনে জন্মগ্রহণ করেন। তার বেড়ে ওঠা আর পড়াশোনা সেখানেই। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিল্প ইতিহাস নিয়ে অধ্যয়ন করেন এই ব্রিটিশ অভিনেতা। থিয়েটার প্রযোজনার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন এডি রেডমাইন। তাছাড়া, তিনি ব্রিটিশ ফ্যাশন হাউস বারবেরির জন্য মডেলিংও করেছেন।
১৯৯৮ সালে টেলিভিশনে অভিনয় শুরু করেন রেডমাইন। ২০০৬ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন ‘লাইক মাইন্ডস্’ ও ‘দ্য গুড শেপার্ড’ চলচ্চিত্রে অভিনয় দিয়ে। পরে তিনি স্যাভেজ গ্রেস (২০০৭), এলিজাবেথ: দ্য গোল্ডেন এজ (২০০৭) ও দ্য আদার বলেইন গার্ল (২০০৮) চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন।তাছাড়া ‘লেস মিজারেবলস’, ‘দ্য ডেনিশ গার্ল’, ‘দ্য অ্যারোনটস’ এবং ‘দ্য ট্রায়াল অফ দ্য শিকাগো সেভেন’ এই চলচ্চিত্রগুলোতে দক্ষতার সাথে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন অস্কার বিজয়ী এডি রেডমাইন।
রেডমাইন ২০০৯-১০ সালে ‘রেড’ ও ২০১১-১২ সালে ‘দ্বিতীয় রিচার্ড’ মঞ্চনাটকে অভিনয় করেন। ‘রেড’ নাটকে অভিনয়ের জন্য তিনি সেরা মঞ্চ অভিনেতা হিসেবে টনি পুরস্কার লাভ করেন। তার চলচ্চিত্রে প্রথম সেরা কাজ হল জীবনীমূলক নাট্য চলচ্চিত্র ‘মাই উয়িক উইথ মেরিলিন’ (২০১১) এবং সঙ্গীতধর্মী ‘লে মিজেরাবল’ (২০১২)। ২০১৪ সালে তিনি ইংরেজ পদার্থ বিজ্ঞানি স্টিভেন হকিংয়ের ভূমিকায় দ্য থিওরি অভ এভরিথিং চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কার ও বাফটা পুরস্কার অর্জন করেন। পরের বছর তিনি দ্য ডেনিশ গার্ল ছবিতে প্রথম যৌন রূপান্তরকারী সার্জারিকারী লিলি এলবির ভূমিকায় অভিনয় করেন এবং শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কার ও বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০১৬ সালে তিনি ফ্যান্টাসি চলচ্চিত্র ফ্যান্ট্যাস্টিক বিস্ট্স অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম-এ অভিনয় করেন।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত