রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৬:৫৯ এএম
বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে দীর্ঘশ্বাস কমছেই না। এমন অবস্থায় চলচ্চিত্রের উন্নয়নের জন্য বেশকিছু দাবি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি হাজির হয় তথ্য মন্ত্রণালয়ে।
গত বুধবার চলচ্চিত্র পরিচালক সমিতির সঙ্গে বৈঠকে বসেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ঘণ্টাব্যাপী চলে এ আলোচনা সভা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন। এ ছাড়া ছিলেন সোহানুর রহমান সোহান, অপূর্ব রানা, শাহিন সুমন, মোস্তাফিজুর রহমান মানিকসহ আরও অনেকে।
বৈঠকে চলচ্চিত্র পরিচালক সমিতি মন্ত্রীর কাছে চলচ্চিত্রের উন্নয়নে কিছু দাবি পেশ করে। সেসব দাবির মধ্যে অন্যতম বড় দাবিগুলো হলো- বাণিজ্যিক ছবিকে সরকারি অনুদান দেয়া।
এ প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘সাধারণত যেসব ছবিকে সরকারি অনুদান দেয়া হয় সেগুলো কেউ দেখে না। কখন, কোথায় ছবিটি মুক্তি পায়, কেউ জানে না!
অনুদানপ্রাপ্ত ছবির নির্মাতারা নিজেরা ছবির প্রদর্শন করেন। কিন্তু যেসব ছবি মানুষ দেখে সেসব ছবি সরকারি অনুদান পায় না। আমরা তথ্যমন্ত্রীর কাছে বাণিজ্যিক ছবিকে সরকারি অনুদান দেয়ার অনুরোধ করেছি। তবে মানহীন বাণিজ্যিক ছবিকে অনুদান দিতে বলিনি।’
এছাড়া বাকি দাবিগুলোর মধ্যে রয়েছে বিএফডিসিতে শুটিং খরচ কমানো, সারাদেশে সিনেপেস্নক্স নির্মাণ, সিনেমা হলে হল মালিকরা যেন নিজেরা মেশিন বসান সেই ব্যবস্থা করা। এজন্য প্রযোজকদের যেন টাকা না দিতে হয়।
গুলজার বলেন, ‘মাননীয় মন্ত্রী আমাদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। পর্যায়ক্রমে দাবিগুলো পূরণ করার আশ্বাস দিয়েছেন।
তিনি বলেছেন, আমাদের দাবি যৌক্তিক। সম্প্রতি ২০টি প্রত্যন্ত জেলায় তথ্যকেন্দ্র নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার। সেখানে সিনেপেস্নক্স নির্মিত হবে।’
মুশফিকুর রহমান গুলজারের মতে, তথ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক সফল হয়েছে। তারা আশা করছেন, বাণিজ্যিক ছবিকেও সরকারি অনুদান দেয়া হবে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত