রবিবার, ২ আগস্ট ২০২৬ ০২:৪৩ এএম
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার যুক্তি-তর্ক শুরু হয়েছে। রোববার সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে এই যুক্তি-তর্ক শুরু হয়।
এ উপলক্ষে অভিযুক্ত টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশসহ কারান্তরীণ সব আসামিকে আদালতে তোলা হয়েছে। এর আগে গত ১ ডিসেম্বর আসামিদের আত্মপক্ষ সমর্থন করে সাফাই সাক্ষ্য শেষে যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য ৯ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত দিন ধার্য করেছিলেন আদালত।
প্রসিকিউটর (পিপি) ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম রোবববার সমকালকে জানান, সিনহা হত্যার মামলার বিচারিক কার্যক্রমের শেষ অংশ যুক্তি-তর্ক
শুরু হলো। আজকের মধ্যে রাষ্ট্রপক্ষের যুক্তি-তর্ক শেষ করতে চেষ্টা করবে রাষ্ট্রপক্ষ। আগামীকাল থেকে আসামিপক্ষ যুক্তি-তর্কে অংশ নেবে।
গত বছরের ২৩ আগস্ট থেকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে মামলার সাক্ষ্যগ্রহণ ও জেরা শুরু হয়। তা শেষ হয় গত ১ ডিসেম্বর। এতে মামলার মোট ৮৩ জন সাক্ষীর মধ্যে তদন্তকারী কর্মকর্তাসহ ৬৫ জন সাক্ষ্যদান করেছেন। সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আজ যুক্তি-তর্ক শুরু হলো।
গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত