শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:৪৮ এএম
করোনাভাইরাস প্রতিরোধী টিকার বিরুদ্ধে পশ্চিম ইউরোপে হাজার হাজার মানুষ রাস্তা দখল করে বিক্ষোভ করেছেন। ফ্রান্সে এক লাখের বেশি মানুষ সরকারের বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছেন। বিক্ষোভকারীরা বলেন, সরকার টিকা না নেওয়াদের অধিকার খর্ব করতে চায়। রোববার (৮ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাজধানী প্যারিসে শনিবার তীব্র শীত ও বৃষ্টি উপেক্ষা করে মাস্ক ছাড়াই বিক্ষোভ করা হয়। এ সময় তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল ‘সত্য’, ‘স্বাধীনতা’ ও ‘টিকার পাসের কোনো প্রয়োজন নেই’।শুক্রবার ফ্রান্সে একদিনে তিন লাখের বেশি করোনা শনাক্ত হয়। দেশটির সংসদের নিম্নকক্ষ এরই মধ্যে করোনার বিধিনিষেধ সম্পর্কিত একটি আইন পাস করেছে। যাতে বলা হয়, বাইরে খাওয়া-দাওয়া, ভ্রমণ, বাস-ট্রেনে যাতায়াত ও কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হলে দুই ডোজ টিকা নেওয়ার প্রমাণ দেখাতে হবে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, বিক্ষোভ থেকে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। রাজধানী ছাড়াও ফ্রান্সের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ৪০ হাজারের বেশি মানুষ বিক্ষোভ করেছেন। সেখানে আগামী মাস থেকে টিকা বাধ্যতামূলক করা হচ্ছে। তবে পুলিশ জানিয়েছে, বিক্ষোভ অনেকটাই শান্তিপূর্ণভাবে হয়েছে।
জার্মানির বিভিন্ন শহরে টিকা বিরোধী বিক্ষোভ হয়েছে। সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ হয়েছে হামবুর্গে। সেখানে ১৬ হাজার মানুষ অংশ নেয় বলে জানায় দেশটির পুলিশ।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখ বলেন, টিকা বিরোধীরা ও করোনাভাইরাস অস্বীকারকারীদের যুক্তিগুলো সব দিক থেকেই গুরুত্ব হারিয়েছে।টিকার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ইতালিতেও। দেশটির তুরিন শহরে করোনা নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। দেশটিতে কঠোর নিয়ম চালু হবে সোমবার থেকে। বলা হয়েছে যারা টিকা নেয়নি তারা আর গণপরিবহন ও রোস্তোরাঁয় যেতে পারবেন না।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত