শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:১৯ এএম
বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়ি যাওয়া, তার মধ্যে ঢালিউডের প্রথম সারির নায়িকা বলে কথা। তাই তো বিদ্যা সিনহা মিমের প্রথমবার শ্বশুরবাড়ি যাত্রায় ছিল আভিজাত্যের ছোঁয়া। প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে বিয়ের তিনদিন পর (৭ জানুয়ারি) শ্বশুরবাড়ি কুমিল্লায় ছিল মিমের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন। সেখানে মিম হাজির হন হেলিকপ্টার নিয়ে। কুমিল্লা শহরের ঈদগায় তাকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। সেখান থেকে গাড়ি নিয়ে শহরের বাড়ি পৌঁছান।
জানা যায়, শ্বশুরবাড়িতে হেলিকপ্টার যাত্রায় সঙ্গী ছিলেন তার বাবা বীরেন্দ্রনাথ সাহা, মা ছবি সাহা, ছোট বোন প্রজ্ঞা সিনহা, মামা, মামাতো বোন ও ফটোগ্রাফার।মিম বলেন, শ্বশুরবাড়ির সংবর্ধনা অনুষ্ঠান স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে গিয়েছি। পেশাগত জীবনে দেশের নানা প্রান্তে হেলিকপ্টারে চড়ে গিয়েছি। কিন্তু এবারের যাওয়ার অনুভূতি ছিল ভিন্ন রকম। চমৎকার একটা দিন পার করেছি। অসাধারণ অভিজ্ঞতা নিয়ে ঢাকায় ফিরেছি।
২০২১ সালের ১০ নভেম্বর নিজের জন্মদিনে ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে আংটি বদল করেন মিম। সেখানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর ৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিমি-সনি। এর আগে তাদের মধ্যে ছয় বছরের প্রেমের সম্পর্ক ছিল।এদিকে মিম জানিয়েছেন, ১১ জানুয়ারি স্বামীর সঙ্গে হানিমুনে যাওয়ার পরিকল্পনা করেছেন। হানিমুনের জন্য নবদম্পতি দ্বীপরাষ্ট্র মালদ্বীপকে বেছে নিয়েছেন। সেখান চারদিন একান্তে সময় কাটিয়ে দেশে ফিরবেন মিম ও সনি।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত