শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:৪৭ এএম
কারাগারে প্রায় তিন বছর বন্দী থাকার পর মুক্তি পেয়েছেন সৌদি আরবের রাজকুমারী বাসমা বিনতে সৌদ (৫৭) ও তাঁর মেয়ে সুহোউদ। মানবাধিকার বিষয়ক সংস্থা এএলকিইএসটি শনিবার এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, মেয়েসহ রাজকুমারীকে কোনো অভিযোগ ছাড়াই বন্দী করে রাখা হয়েছিল।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, রাজকুমারী বাসমাকে ২০১৯ সালের মার্চে আটক করা হয়। পরে ২০২০ সালের এপ্রিলে স্বাস্থ্যগত বিষয় বিবেচনায় নিয়ে সৌদি বাদশা সালমান ও যুবরাজ মুহাম্মদ বিন সালমানের কাছে মুক্তির আরজি জানান তিনি। গত তিন বছরে তাঁকে রাজধানী রিয়াদের আল-হাইর কারাগারে রাখা হয়েছিল। এই কারাগারের রাজনৈতিক অনেক বন্দীকেই রাখা হয়।
টুইটারে এক পোস্টে এএলকিইএসটি জানায়, রাজকুমারী ও তাঁর মেয়েকে মুক্তি দেওয়া হয়েছে। অসুস্থতার কারণে তিনি হুমকির মুখে ছিলেন। এরপরও তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল। বন্দী রাখার পুরো সময়ের মধ্যে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। এদিকে বাসমার মুক্তির বিষয়ে তাৎক্ষণিকভাবে এএফপির কাছে কোনো মন্তব্য করেননি সংশ্লিষ্ট সৌদি কর্মকর্তারা।
বাসমার বিরুদ্ধে কোনো অভিযোগ না আনা হলেও, তাঁর পরিবার ২০২০ সালে জাতিসংঘের কাছে একটি লিখিত বিবৃতি পাঠায়। বিবৃতিটি হাতে এসেছে এএফপির। সেখানে বাসমার পরিবার অভিযোগ করে, অনাচারের বিরুদ্ধে রাজকুমারীর কড়া সমালোচনাই তাঁকে আটক রাখার বড় কারণ হতে পারে।
সৌদি আরবে নারী অধিকার এবং সাংবিধানিক রাজতন্ত্রের সমর্থক হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিতি রয়েছে বাসমার। আটকের আগে চিকিত্সার জন্য তিনি সুইজারল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র। এর পরপরই তাঁকে আটক করা হয়। তবে সৌদি রাজকুমারী কোন রোগে ভুগছেন তা কখনোই সামনে আসেনি।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত