শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:৪৬ এএম
কভিড মহামারির পর মালদ্বীপের নাগরিকদের চীনে যেতে ভিসার প্রয়োজন হবে না। গতকাল শনিবার দেশ দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় তারা ভিসা ছাড়াই চীনে গিয়ে ৩০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবে।
মালদ্বীপের রাজধানী মালেতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ এবং চীনের স্টেট কাউন্সেলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর উপস্থিতিতে ভিসা অব্যাহতিসহ পাঁচটি চুক্তি ও সমঝোতা হয়। মালদ্বীপ ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথভাবে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীর বিশেষ লোগো উন্মোচন করেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরিত্রিয়া, কেনিয়া, কমোরোস, মালদ্বীপ ও শ্রীলঙ্কা সফরের অংশ হিসেবে গত শুক্রবার মালেতে পৌঁছান। তিনি এমন একসময় মালদ্বীপ সফর করেছেন যখন মালদ্বীপে ভারতীয় সামরিক উপস্থিতির বিরুদ্ধে মহলবিশেষের প্রচারণা জোরালো হয়েছে। এ ছাড়া এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের পটভূমিতে মালদ্বীপে এই সফরকে বিশ্লেষকরা বিশেষ গুরুত্ব দিচ্ছেন।মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিজ্ঞপ্তিতে চীনের সঙ্গে ভিসা অব্যাহতি ছাড়া আরো চারটি চুক্তি, সমঝোতা ও দলিল সইয়ের কথা জানিয়েছে। এর মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহায়তা চুক্তিতে সামাজিক, জীবন-জীবিকা ও অবকাঠামো প্রকল্পে মঞ্জুরি সহায়তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। চীন-মালদ্বীপ মৈত্রী সেতুর ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে সমীক্ষার জন্য একটি ‘লেটার অব এক্সচেঞ্জ’ স্বাক্ষরিত হয়েছে। মালের সঙ্গে হুলেমালে দ্বীপের সংযোগকারী ১.৪ কিলোমিটার দীর্ঘ ওই সেতু চীনের ২০ কোটি মার্কিন ডলার মূল্যমানের সহায়তায় নির্মাণ করা হয়েছে সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের আমলে।
প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে চীন-ঘনিষ্ঠ হিসেবে দেখা হয়। আর ওই সেতু মালদ্বীপে চীনের ফ্ল্যাগশিপ প্রকল্প। অতীতে বিভিন্ন সময় নেওয়া ঋণ বাবদ মালদ্বীপের কাছে চীনের পাওনা প্রায় ১৪০ কোটি মার্কিন ডলার। মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহর সরকার চীনের ওই ঋণ পুনর্বিন্যাস করতে চায়।
মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চীনের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে মালদ্বীপ চীনা অর্থায়নে সামুদ্রিক পানির লবণাক্ততা দূর করার প্রকল্প বাস্তবায়নে সম্পূরক কার্যাদেশও স্বাক্ষরিত হয়েছে। এ ছাড়া মালদ্বীপ ও চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে হাসপাতাল প্রতিষ্ঠা খাতে সহযোগিতা বিষয়েও একটি চুক্তি হয়েছে।
মালদ্বীপের প্রেসিডেন্ট সলিহর সরকার এখন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে প্রকাশ্যেই ‘ভারত প্রথম’ অনুসরণ করার কথা বলছে। সলিহর সরকার ২০১৮ সালে মালদ্বীপে ক্ষমতায় আসার পর ওই দ্বীপরাষ্ট্রটির উন্নয়নে ভারত ১৪০ কোটি মার্কিন ডলার দেওয়ার অঙ্গীকার করেছে।
এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা
সফরে গেছেন। শ্রীলঙ্কা এখন অর্থনৈতিকভাবে বেশ নাজুক অবস্থায় আছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত