দেশের চার সিনেমা হলে ‘আলফা’

bcv24 ডেস্ক    ০৭:১১ পিএম, ২০১৯-০৪-২৬    552


দেশের চার সিনেমা হলে ‘আলফা’

শুক্রবার মুক্তি পেয়েছে নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর বহুল প্রতীক্ষিত ছবি ‘আলফা’। দেশের চারটি সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে।

রাজধানীর বসুন্ধরায় স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার স্টার সিনেপ্লেক্স ও শ্যামলী সিনেমায় এবং ঢাকার বাইরে চট্টগ্রাম মিনিপ্লেক্সে মুক্তি পেয়েছে এই ছবিটি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ছবি ‘গেরিলা’র প্রায় আট বছর পর বড় পর্দায় মুক্তি পেয়েছে গুণী এই নির্মাতার কোনো ছবি।

ইমপ্রেস টেলিফিল্মের কনসালট্যান্ট (ফিল্ম) ও নির্মাতা আবু শাহেদ ইমন বলেন, “দীর্ঘদিন পর বাচ্চু ভাইয়ের (নাসির উদ্দীন ইউসুফ) কোনো ছবি বড় পর্দায় মুক্তি পেল। আমরা শুধু সিনেপ্লক্সে ছবিটি মুক্তি দিয়েছি। দর্শকদের আগ্রহ দেখলে আগামীতে আরো বড় পরিসরে ছবিটি মুক্তি দেওয়ার চিন্তা রয়েছে। এরইমধ্যে ‘আলফা’ আসন্ন সার্ক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর জন্য বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে। তার আগেই দেশের দর্শক ছবিটি দেখতে পাচ্ছে। 

আশা করছি, তাঁর নির্মাণে ইমপ্রেস টেলিফিল্মের ‘গেরিলা’ যেভাবে দর্শকপ্রিয়তা অর্জন করেছে, ‘আলফা’ও তার দর্শক খুঁজে নেবে।”

তৃতীয় বিশ্বের একজন শহুরে নাগরিককে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘আলফা’ চলচ্চিত্রের কাহিনী। এখানে ফুটে উঠবে যান্ত্রিক শহরের বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া ও অর্ন্তদ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকা এক চিত্রশিল্পীর জীবন।

ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন নবীন অভিনয়শিল্পী আলমগীর কবির, দোয়েল ম্যাশ। এ ছাড়া পরিচিত মুখ হিসেবে দেখা যাবে প্রবীণ অভিনেতা এ টি এম শামসুজ্জামানকে। 

এ ছাড়া অভিনয় করেছেন হীরা চৌধুরী, ইশরাত নিশাত, মোস্তাফিজ নূর ইমরান ও ভাস্কর রাসা। প্রধান চরিত্রদের ছাড়া অন্য অভিনয় শিল্পীদের নির্বাচন করা হয়েছে অডিশনের মাধ্যমে।

ফরিদুর রেজা সাগর ও এশা ইউসুফ প্রযোজিত এবং ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এ সিনেমার কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করছেন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। সম্পাদনায় আছেন ক্যাথরিন মাসুদ।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত