রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৯:৫২ এএম
বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনের তৃতীয় রাউন্ডে দুর্দান্ত কিছু করতে পারেননি সিদ্দিকুর রহমান। তবে আগের রাউন্ডের ধারাবাহিকতা ধরে রেখে লড়ে যাচ্ছেন দেশসেরা এই গলফার। সেরা দশে আছে বাংলাদেশের আরেক গলফার আকবর হোসেনও।
কুর্মিটোলা গলফ কোর্সে শুক্রবার তিনটি বার্ডি করেন সিদ্দিকুর। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১১ শট কম খেলে একজনের সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে আছেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার। আগের রাউন্ডেও যৌথভাবে চতুর্থ স্থানে ছিলেন সিদ্দিকুর।
তৃতীয় রাউন্ডে তিনটি বার্ডি ও একটি বোগি করা আকবর পারের চেয়ে নয় শট কম খেলে আরও দুই জনের সঙ্গে যৌথভাবে সপ্তম স্থানে আছেন। আগের রাউন্ডেও যৌথভাবে সপ্তম স্থানে ছিলেন তিনি।
স্থানীয় গলফারদের মধ্যে সজীব আলি সব মিলিয়ে পারের চেয়ে পাঁচ শট কম খেলে যৌথভাবে চতুর্দশ, জামাল হোসেন মোল্লা তিন শট কম খেলে যৌথভাবে ২৪তম, দুই শট কম খেলে মুহাম্মদ মুয়াজ যৌথভাবে ২৯তম স্থানে আছেন।
এছাড়া স্থানীয় গলফারদের মধ্যে বাদল হোসেন পারের চেয়ে এক শট, মোহাম্মদ সাইয়ুম ও মোহাম্মদ শাহ আলম পারের চেয়ে চার শট, শাখাওয়াত হোসেন সোহেল পারের চেয়ে পাঁচ শট এবং নুর জামাল ও দিল মুহাম্মদ পারের চেয়ে ছয় শট বেশি নিয়ে শেষ রাউন্ড শুরু করবেন।
সাড়ে ৩ লাখ ডলার প্রাইজমানির এশিয়ান ট্যুরের এই প্রতিযোগিতায় পারের চেয়ে ১৮ শট কম খেলে শীর্ষে রয়েছেন থাইল্যান্ডের সাদোম কায়েওকানজানা।
চলতি আসরে এ পর্যন্ত একটি বোগি করেছেন সিদ্দিকুর। তৃতীয় রাউন্ড পার করেছেন বোগি না করে। এ নিয়ে সন্তুষ্ট সিদ্দিকুর তাকিয়ে আছেন শেষ রাউন্ডের দিকে।
“আজকের দিনটা অনেক ভালো ছিল। তিন দিনে মাত্র একটা বগি হয়েছে। পাটিংয়ের কথা বাদ দিলে আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব কম ভুল করেছি।”
“যদিও বার্ডি কম হয়েছে কিন্তু তিনটা দিন দারুণ কেটেছে আমার। সবমিলিয়ে ১১ আন্ডার পার। আজ ১৫ নাম্বার হোলে একটু সমস্যা হচ্ছিল। এখানে খারাপ হয়েছে। তবে আমি বৃষ্টির দোষ দিব না।”
“এবার আমার ভুলের সংখ্যা একেবারেই কম। তবে হ্যাঁ পাটিং কিছু ঠিকমতো হচ্ছে, কিছু হচ্ছে না। এটা (ঠিক হওয়া) স্রেফ সময়ের ব্যাপার। আশা করি, শেষ দিনে সর্বোচ্চ ভালোটা হবে।”
লিডারবোর্ডে নিজের অবস্থান নিয়ে মোটেও ভাবছেন না আকবর। এশিয়ান ট্যুরে নিজের প্রথম আসর নিয়ে তাই বেশি চাওয়া নেই তার।
“আসলে কোনো চাপ নেই। আমার দিক দিয়ে এটাই (অবস্থান) বেটার। আমি নতুন। পেশাদার গলফার হিসেবে মাত্র এক বছর হয়েছে। প্রথম এশিয়ান ট্যুরে খেলছি। আমি এখানে চ্যাম্পিয়ন রানারআপ হওয়ার জন্য অংশ নিচ্ছি না। পারের চেয়ে কম শট খেলে শেষ করতে পারলেই আমি সন্তুষ্ট।”
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত