যুক্তরাষ্ট্রের প্রায় সব নাগরিক ওমিক্রনে আক্রান্ত হবে: ফাউচি

bcv24 ডেস্ক    ০৬:২৯ পিএম, ২০২২-০১-১২    96


যুক্তরাষ্ট্রের প্রায় সব নাগরিক ওমিক্রনে আক্রান্ত হবে: ফাউচি

করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন যুক্তরাষ্ট্রের 'প্রায় সব নাগরিককে আক্রান্ত করবে' বলে আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচি। অ্যান্টনি ফাউচি বলেছেন, করোনার নতুন ধরন ওমিক্রন যুক্তরাষ্ট্রে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। এই নতুন ধরনে দেশের প্রায় সব নাগরিক আক্রান্ত হবে, তবে করোনার টিকা গ্রহণকারীরা নতুন এই ধরনের সংক্রমণ থেকে কিছুটা সুরক্ষিত থাকবে। মঙ্গলবার ফাউচি এমন আশঙ্কা প্রকাশ করেছেন বলে সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়।

তিনি আরও বলেন, যারা করোনার টিকার দুই ডোজ এবং বুস্টার ডোজ গ্রহণ করেছেন তারা কিছুটা সুরক্ষিত থাকবেন। তবে তাদের অধিকাংশেরই আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকলেও তা একটি নির্দিষ্ট অবস্থায় থাকবে, কারণ ওমিক্রনে আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তির হার এবং মৃত্যুর হার অনেক কম। তবে, যারা করোনার পূর্ণ ডোজ গ্রহণ করেনি তারা নতুন এই ধরনে ভয়াবহভাবে আক্রান্ত হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ফাউসি।

যুক্তারাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্যমতে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় সাড়ে ছয় কোটি মানুষ করোনার টিকা গ্রহণ করেননি। দেশটির মোট জনসংখ্যার প্রায় ৬২ শতাংশেরও বেশি মানুষ করোনা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন। তবে মাত্র ৩২ শতাংশ মানুষ পূর্ণ ডোজ এবং বোস্টার ডোজ গ্রহণ করেছেন।

এর আগে, মঙ্গলবার দেশটির খাদ্য এবং ঔষধ বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার ডা. জ্যানেট উডকক বলেছিলেন, দেশের অধিকাংশ মানুষ করোনার এই নতুন ধরনে আক্রান্ত হতে পারে। এজন্য দেশের হাসপাতালগুলো প্রস্তুতের পাশাপাশি প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এদিকে, ওয়ার্ল্ডমিটারের তথ্যানুযায়ী সারা বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ কোটি ৪০ লাখ ৯০ হাজার ৩৬৬ জনে। আর বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হয়েছে ৫৫ লাখ ২১ হাজার ৩১ জনের। এছাড়া বিশ্বে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৬ কোটি ১৬ লাখ ৫৯ হাজার ৪৭৯ জনে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে মহামারি হিসেবে ঘোষণা করে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত